চোখের সমস্যায় সিঙ্গাপুর উড়ে যাচ্ছেন সাকিব
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
New Zealand Seal ODI Series with Thrilling One-Wicket Win Over West Indies
-
2
England Clinch Series Despite Rohits Century
-
3
Rohit Sharma Dismisses Retirement Rumours After Record 138 at Lords
-
4
Jason Gillespie Hits Back at Aaqib Javed as Controversy Erupts Again in Pakistan Cricket
-
5
Australia Name Test Squad for Bangladesh Series, Cummins, Lyon and Hazlewood Return
চোখের সমস্যায় সিঙ্গাপুর উড়ে যাচ্ছেন সাকিব
চোখের সমস্যায় সিঙ্গাপুর উড়ে যাচ্ছেন সাকিব
সমস্যা যেনো পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। বিশ্বকাপ চলাকালীন সময়ে আঙ্গুলের চোটে দেশে ফিরতে হয়েছে তাঁকে। কিছুদিন আগে জানা যায়, বিশ্ব আসরে খেলা ম্যাচগুলোতে চোখে কিছুটা সমস্যা নিয়ে খেলেছেন তিনি। ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ'কে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছিলেন সাকিব নিজেই। চোখের চিকিৎসা নিতে এবার সাকিবকে সিঙ্গাপুরে পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে মিস করতে পারেন বিপিএলের ঢাকা পর্ব। খুব সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অনুশীলনে চশমা পরিহিত অবস্থায় ব্যাট করতে দেখা গেছে তাঁকে। ক্রিকবাজের সেই সাক্ষাৎকার এবং সাকিব আল হাসানের চোখে চশমার উপস্থিতি জানান দিয়েছিল চোখে কিছুটা সমস্যা বোধ করছেন তিনি। যা খেলার মাঠে প্রভাব ফেলছে। বিশ্বকাপের ম্যাচগুলোতে বল মোকাবিলা করতে সমস্যা হতো এই বাংলাদেশ অলরাউন্ডারের। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে চিকিৎসা করিয়েছেন। ডাক্তারের পরামর্শ নিয়েছেন। সেসময় বিশ্বকাপের দুশ্চিন্তা থেকে চোখের দৃষ্টিতে অসুবিধা হচ্ছে বলেও প্রকাশ পেয়েছিল সাকিবের সাক্ষাৎকারে। চোখ নিয়ে ধকল যে একেবারে শেষ হয়ে যায়নি তা বোঝা গেল দ্রুতই। আজ ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছিল সাকিবের রংপুর রাইডার্স। সেখানে ব্যাট হাতে ৩ বল খেলে ২ রানে খালেদ আহমেদের ডেলিভারিতে বোল্ড হয়েছেন সাকিব। বল হাতে অবশ্য ৪ ওভার করে ১৬ রান দিয়ে ২ উইকেট তুলেছেন। ম্যাচ শেষে জানা যায়, চোখের চিকিৎসা করাতে সাকিব আগামীকাল (রবিবার) দুপুর একটায় উড়াল দিচ্ছেন সিঙ্গাপুরের উদ্দেশ্যে। ফলে বিপিএলের ঢাকা পর্বের ম্যাচে খেলা নিয়ে শঙ্কা রয়েছে তাঁর। সাকিব রংপুরের হয়ে আবার কবে মাঠে ফিরবেন, তা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
