ছেলেরা যদি ২-৩ বছর খেলতে পারে, তারা দেখিয়ে দিবে: পোথাস
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Mahela Jayawardene Parts Ways with Mumbai Indians Ahead of IPL Auction
-
2
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
-
3
Litton Ruled Out of Tri-Nation Series Due to Injury, Mehidy Also Misses Opening Match
-
4
Bangladesh Suffer Heavy Defeat to Zimbabwe in Tri-Nation Series
-
5
Taskin Blames Batters After Bangladesh Suffer Heavy Defeat to Zimbabwe
ছেলেরা যদি ২-৩ বছর খেলতে পারে, তারা দেখিয়ে দিবে: পোথাস
ছেলেরা যদি ২-৩ বছর খেলতে পারে, তারা দেখিয়ে দিবে: পোথাস
নেপিয়ার থেকে মাউন্ট মাউঙ্গানুই, প্রায় ২৮৮ কিলোমিটারের পথ। লম্বা এই পথ ভ্রমণ করে বাংলাদেশ দল এখন দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য প্রস্তুত। মেজাজে ফুরফুরে ভাব নিয়ে আগামীকালের ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চায় বাংলাদেশ। বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস সিরিজ জয়ের সুবর্ণ এই সুযোগে উচ্ছ্বসিত বোধ করছেন। আজ কথা বলেছেন গণমাধ্যমের সাথে। ক্লান্তি হলেও আন্তর্জাতিক ক্রিকেটারদের দায়িত্ব এটা। এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে ভ্রমণের এই ঝক্কিটুকু নিয়ে পরের ম্যাচে মাঠে নামবে দুই দল। সহকারী কোচ অবশ্য এর পাশাপাশি বিশ্রামের ব্যাপারে বেশ গুরুত্ব দেওয়ার কথা বললেন। “আজ লম্বা ভ্রমণ হলো। এমন সূচিতে অভ্যস্ত থাকা আন্তর্জাতিক ক্রিকেটারদের দায়িত্ব। আপনি অনুশীলন করছেন কি না তা জরুরী নয়, বিশ্রাম নেওয়াটা জরুরী। সবসময় ম্যাচের আগে প্রস্তুতি নিতেই হবে এমন নয়।” সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে লাল-সবুজের দল। নাজমুল হোসেন শান্ত'র অধীনে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি ম্যাচে জয় লাভ, এর আগে সিরিজের শেষ ওডিআই ম্যাচেও একই ফলাফল এনেছে তাঁরা। এই ছেলেদের নিয়ে আশা আছে টিম ম্যানেজমেন্টের। পোথাস বলেন, “আমরা কিন্তু ৫ উইকেটে জিতেছি। টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয় বড় জয়। এই ছেলেরা যদি আগামী ২-৩ বছর খেলতে পারে, তারা দেখিয়ে দিবে তারা কী করতে পারে।” নিউজিল্যান্ডকে সমীহ করে তাঁদের বিপক্ষে সিরিজ জিততে চায় বাংলাদেশ। ভবিষ্যতের ভাবনা নয়, বরং বর্তমানের বাস্তবতা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছা পোথাসের, তথা বাংলাদেশ দলের। সর্বশেষ দুই ম্যাচে জয়ের উদ্যম নিয়ে মাঠে নামার ব্যাপারটি মনে করিয়ে দিলেন এই প্রোটিয়া কোচ। “বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। ছেলেদের আগের উদ্যম নিয়েই নামতে হবে। আপনি যে বল মোকাবেলা করছেন শুধু সেটা নিয়েই ভাবতে পারেন। পরের ২ বল কী হবে তা ভাবতে পারবেন না, কারণ ভবিষ্যতের নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। আমরা তাই বর্তমান নিয়েই ভাবছি। আমরা অবশ্যই সেরা ফলাফলটা পেতে চাই। তবে ভুলে যাবেন না তারা বিশ্বের অন্যতম সেরা দল। এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করছি।”
