আজও টস ভাগ্য সোহানের পক্ষে, খেলছেন কিং
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Top End T20, Bangladesh HP Secure Third Consecutive Win
-
2
ECB Investigates Nightclub Incident, England Pacer Brydon Carse in Trouble
-
3
ICC Code of Conduct Breach, Yashasvi Jaiswal and Asitha Fernando Face Sanctions
-
4
Afghanistan Announce T20I Squad for India Series
-
5
Australias Alex Carey Praises Shoriful and Bangladesh Despite Two-Day Test
আজও টস ভাগ্য সোহানের পক্ষে, খেলছেন কিং
আজও টস ভাগ্য সোহানের পক্ষে, খেলছেন কিং
বিপিএলে আজ রাতের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে লড়াইয়ে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টেবিল টপার রংপুরের জন্য শীর্ষস্থান আরও শক্ত করার মিশন। অন্যদিকে জয় পেলেই পাঁচ থেকে তিনে ওঠে আসবে শুভাগত হোমের দল। এমন গুরুত্বপূর্ণ লড়াইয়ে টসে জেতা রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান জানালেন, তার দল আগে করবে ব্যাটিং।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭ টায়। দুই দলের সেরা একাদশেই এসেছে একাধিক পরিবর্তন। রংপুর রাইডার্সের অবস্থানটা এখনো পয়েন্ট টেবিলের শীর্ষে। ৯ ম্যাচ খেলে ৭ টি জয় ও ২ হার নিয়ে দলটি আছে ফুরফুরে মেজাজে। বিপরীতে পাঁচ জয় ও ৪ হারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এখন টেবিলের পাঁচে। শাহাদাত হোসেন দিপু, আল আমিন হোসেন নেই চট্টগ্রামের সেরা একাদশে। এই দুইয়ের জায়গায় খেলছেন ওপেনার তানজিদ তামিম ও জিয়াউর রহমান। বিদেশি কোটায় কুর্টিস ক্যাম্ফারের পরিবর্তে খেলছেন রোমারিও শেফার্ড। ইমরান তাহির, রিপন মন্ডল নেই রংপুরের সেরা একাদশে। ফিরলেন ব্রেন্ডন কিং ও হাসান মুরাদ।রংপুর রাইডার্স একাদশ-
সাকিব আল হাসান, রনি তালুকদার, ব্রেন্ডন কিং, রেজা হেনড্রিক্স, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), শামীম পাটোয়ারী, ডোয়াইন প্রিটোরিয়াস, জিমি নিশাম, শেখ মেহেদী, হাসান মাহমুদ ও হাসান মুরাদ।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ-
জশ ব্রাউন, তানজিদ তামিম, টম ব্রুস (উইকেটকিপার), শুভাগত হোম (অধিনায়ক), সালাউদ্দিন শাকিল, জিয়াউর রহমান, সৈকত আলি, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, রোমারিও শেফার্ড ও বিলাল খান।
