আইসিসির সঙ্গে সম্পর্ক আরও মজবুত করল কোকা-কোলা
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Mahela Jayawardene Parts Ways with Mumbai Indians Ahead of IPL Auction
-
2
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
-
3
Litton Ruled Out of Tri-Nation Series Due to Injury, Mehidy Also Misses Opening Match
-
4
Bangladesh Suffer Heavy Defeat to Zimbabwe in Tri-Nation Series
-
5
Taskin Blames Batters After Bangladesh Suffer Heavy Defeat to Zimbabwe
আইসিসির সঙ্গে সম্পর্ক আরও মজবুত করল কোকা-কোলা
আইসিসির সঙ্গে সম্পর্ক আরও মজবুত করল কোকা-কোলা
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও কোকা-কোলা তাঁদের মধ্যে থাকা পারষ্পারিক চুক্তির মেয়াদ বাড়িয়েছে। আইসিসির ওয়ার্ল্ড ইভেন্ট (তিন ফরম্যাটেই) চুক্তির মধ্যে অন্তর্ভূক্ত। এই চুক্তির খবর এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আইসিসি। আইসিসি বলছে তাঁদের সদরদপ্তরে হওয়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান 'ঐতিহাসিক'। আর কোকা-কোলার খেলার প্রতি কমিটমেন্ট এই চুক্তির দ্বারা স্পষ্ট হয়েছে। ২০১৯ সাল থেকে আইসিসির সঙ্গী হয়েছে কোকা-কোলা। এবারে ২০৩১ অব্দি এই চুক্তির মেয়াদ বাড়িয়েছে দুই পক্ষ। আর তাতে তাঁদের সম্পর্কের বয়স ২০৩১ এ হবে ১৩ বছর। অ্যাল'কোহল নয় এমন কোন বেভারেজ হিসাবে কোকা-কোলা আইসিসির পার্টনার। চুক্তির মধ্যে পুরুষ ও নারীদের আইসিসির বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি অন্তর্ভূক্ত। আইসিসির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা অনুরাগ দাহিয়া বলেন, 'আইসিসির গ্লোবাল পার্টনার হিসাবে কোকা-কোলাকে আবারও স্বাগত জানাতে পেরে আমি উচ্ছ্বসিত। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বাংলাদেশে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনেই। এই পার্টনারশিপ কেবল আমাদের খেলার ব্যাপ্তি বাড়াবে না, সাথে বিশ্বব্যাপী সমর্থকদের অভিজ্ঞতাও অন্যরকম করবে।' কোকা-কোলার গ্লোবাল অ্যাসেটস, ইনফ্লুয়েন্সার্স ও পার্টনারশিপের ভাইস প্রেসিডেন্ট ব্র্যাডফোর্ড রস বলেন, 'বৈশ্বিক ক্রীড়া অংশীদারিত্বের আমাদের সমৃদ্ধ ইতিহাসের সাথে একই সাথে, আইসিসি-এর সাথে সম্পর্ক ক্রীড়া অনুরাগীদের রিফ্রেশ করার এবং তাদের বিনোদনের অভিজ্ঞতাকে উন্নত করার জন্য আমাদের প্রতিশ্রুতিকে শক্তিশালী করে। খেলাধুলা মানুষকে একত্রিত করার জন্য অপরিমেয় শক্তি রাখে, এবং এই অংশীদারিত্ব আমাদের ব্র্যান্ডের সখ্যতাকে বিশ্বের ক্রিকেট খেলার উৎসাহের সাথে মিশ্রিত করার একটি অনন্য সুযোগ প্রদান করে। আমরা আমাদের বৈচিত্র্যময় পোর্টফোলিও দিয়ে ভোক্তাদের আনন্দ দিতে এবং ভক্তদের জন্য অনন্য অভিজ্ঞতা তৈরি করার চেষ্টা করি।'
