আইসিসির ডিসেম্বরের সেরা হবার দৌড়ে তাইজুল
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Mahela Jayawardene Parts Ways with Mumbai Indians Ahead of IPL Auction
-
2
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
-
3
Litton Ruled Out of Tri-Nation Series Due to Injury, Mehidy Also Misses Opening Match
-
4
Bangladesh Suffer Heavy Defeat to Zimbabwe in Tri-Nation Series
-
5
Taskin Blames Batters After Bangladesh Suffer Heavy Defeat to Zimbabwe
আইসিসির ডিসেম্বরের সেরা হবার দৌড়ে তাইজুল
আইসিসির ডিসেম্বরের সেরা হবার দৌড়ে তাইজুল
আজ, সোমবার, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক ডিসেম্বরের সেরা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে। আইসিসি মেন'স প্লেয়ার অব দ্য মান্থ, গতমাসের সেরা খেলোয়াড়দের ছোট তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশি অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। তিনি ছাড়াও অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স, নিউজিল্যান্ড ব্যাটার গ্লেন ফিলিপস এই তালিকায় স্থান পেয়েছেন। গত মাস, ডিসেম্বরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে বেশ কিছু টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বিশ্ব জুড়ে। এবার মূলত লাল বলের ক্রিকেটকে বিবেচনা করে আইসিসি ডিসেম্বরের সেরা খেলোয়াড় নির্বাচিত করবে। যেখানে তাইজুল, কামিন্স, ফিলিপস সকলের পারফরম্যান্স ছিল দুর্দান্ত এবং দলের জন্য অধিক কার্যকরী। তাইজুল ইসলাম (বাংলাদেশ): প্রথমবারের মতো প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন তাইজুল। ঘরের মাটি সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের ম্যাচে, প্রথম ইনিংসে ৪ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৭৫ রান দিয়ে স্মরণীয় ৬ উইকেট তুলে নেন তিনি। সিরিজের দ্বিতীয় টেস্ট, ঢাকাতে ৫ উইকেট শিকার করেন তাইজুল। যদিও ম্যাচটি হেরে যায় বাংলাদেশ তবে ম্যান অব দ্য সিরিজ হওয়ার গৌরব অর্জন করেন এই ক্রিকেটার। প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া): অস্ট্রেলিয়া দলের অধিনায়কের দায়িত্ব নিয়ে বেশ সফলতার সাথে সময় পার করে যাচ্ছেন কামিন্স। গত ডিসেম্বরে তাঁর অধিনায়কত্বের এক বছর পূর্ণ হয়েছে। এরমধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জয়, অ্যাশেজ ধরে রাখা, বিশ্বকাপ জয়, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়। অনেক অনেক অর্জন জমা হয়েছে কামিন্সের ব্যক্তিগত ও অধিনায়কত্বের ঝুলিতে। ডিসেম্বরে, মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন কামিন্স। যেখানে দ্বিতীয় ইনিংসে ৪৮ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি। দুই ম্যাচের সিরিজে ১৩ উইকেট সংগ্রহ করেছেন। পাশাপাশি লাল বলের ক্রিকেটে ২৫০ উইকেটধারী বোলারদের ক্লাবেও প্রবেশ করার সৌভাগ্য হয়েছে তাঁর। গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড): তাইজুল যখন বাংলাদেশের পক্ষে লড়েছে, প্রতিপক্ষ দলের হয়ে ফিলিপস লড়েছেন যুদ্ধে থাকা সৈনিকের মতো। বাংলাদেশের বিপক্ষে সিরিজ সমতায় ফেরার জয়ে তিনি ভূমিকা রেখেছেন ব্যাট হাতে। দ্বিতীয় টেস্টের আগে সিলেটে বল হাতেও ৫ উইকেট শিকার এবং প্রতিপক্ষের রান আটকে দেওয়ার কাজটুকু করেন দায়িত্ব নিয়ে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের ১৮০ রানে অলআউট হওয়ার গল্পে, ফিলিপসের ব্যাটে রচিত হয় ৮৭ টি অতি গুরুত্বপূর্ণ রান। চতুর্থ ইনিংসে গিয়ে বাংলাদেশের দেওয়া ১৩৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে, চাপে পড়া নিউজিল্যান্ডের পক্ষে ম্যাচ জয়ী অপরাজিত ৪০ রানের ইনিংস খেলে বীরের বেশে ডিসেম্বরে মিরপুরের পিচ ছেড়েছিলেন এই ব্যাটার।
