আইপিএলে '৩' সুযোগ মিস, হতাশা লুকালেন না তাসকিন
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Mahela Jayawardene Parts Ways with Mumbai Indians Ahead of IPL Auction
-
2
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
-
3
Litton Ruled Out of Tri-Nation Series Due to Injury, Mehidy Also Misses Opening Match
-
4
Bangladesh Suffer Heavy Defeat to Zimbabwe in Tri-Nation Series
-
5
Taskin Blames Batters After Bangladesh Suffer Heavy Defeat to Zimbabwe
আইপিএলে '৩' সুযোগ মিস, হতাশা লুকালেন না তাসকিন
আইপিএলে '৩' সুযোগ মিস, হতাশা লুকালেন না তাসকিন
আইপিএল ও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে তাসকিন আহমেদ এখন নিয়মিতই ডাক পাচ্ছেন। তবে বিভিন্ন কারণে সেসব জায়গায় যাওয়া ও খেলা কোনটাই হচ্ছে না তার। আজ (মঙ্গলবার) মিরপুরে অনুশীলন শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে কিছুটা হতাশা তাসকিনের চোখে-মুখে ফুটে উঠল। মিস করেছেন সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজ। ইনজুরির কারণে সেখানেও খেলা হয়নি এই বাংলাদেশি পেসারের। তবে আসন্ন বিপিএল দিয়ে মাঠে ফেরার বার্তা দিয়ে রাখলেন তাসকিন। আগামী ১৯ জানুয়ারি শুরু হতে যাওতয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে মাঠের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তাসকিন। এর আগে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে বেশ খানিকটা চোট নিয়ে খেলেছেন, ম্যাচও মিস করেছেন। তার কাঁধের ইনজুরি বেশ পুরোনো। সেটাই মাঝেমাঝে উঠে আসে। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ বা নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়েতে সাদা বলের সিরিজ- কোনো’টি খেলা হয়নি তাসকিনের। বিপিএল দিয়েই ফিরছেন, “জি আল্লাহর রহমতে আগের চেয়ে ভালো অবস্থা। কাঁধে একটু সমস্যা হয়েছিল। এখন মা শা আল্লাহ আগের চেয়ে ভালো। বিপিএলটাই লক্ষ্য যে বিপিএল দিয়ে আবার শুরু করা। ইচ্ছা আছে নতুন বছরের শুরুটা আবার ভালো হোক এটাই।“ এখন ফুল-রানআপ নিয়ে বল করছেন তাসকিন। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পার করছেন ব্যস্ত সময়। সেখান থেকে ঘাম ঝড়িয়ে আজ যখন বের হয়েছেন, তখনই মুখোমুখি হয়েছেন গণমাধ্যমকর্মীদের সাথে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ অতীতেও এসেছে, এখনো আসছে তাসকিনের কাছে। তিনি বলেন, “জি আসলে এই নিয়ে তিনবার সুযোগ আসল। এবারও মিস হল। একটু খারাপ লাগে। একজন ক্রিকেটার হিসেবে সবারই ইচ্ছা থাকে সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা। শুধু আইপিএল না বিভিন্ন লিগ থেকেই অফার আসে।“ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার ‘ওয়ার্কলোড’, দেশের হয়ে খেলার বিষয়-সহ এমন নানা কারণে অনাপত্তিপত্র দিতে চায় না। এটি তাসকিন অবগত আছেন, “বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে কারণ খেলাও থাকে আবার স্বাস্থ্যের ব্যাপারও আছে। এবারও বোর্ডের সাথে কথা বলেছি, বোর্ড বলেছে বিবেচনা করবে। অবশ্যই ভালো লাগে না ফ্র্যাঞ্চাইজি লিগগুলো মিস করতে, সবারই খেলার ইচ্ছা, আমারও। একই আশা নিয়ে আছি যে ভবিষ্যতে আবার হবে এটাই।“ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এবার সফল এক সিরিজ পার করে দেশে এসেছে। কিউইদের মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশ ওডিআই ও টি-টোয়েন্টি ম্যাচে জয়ের স্বাদ লাভ করেছে। ইনজুরির কারণে নিউজিল্যান্ড সিরিজ খেলা হয়নি তাসকিনের। দেশে থেকে সেসব মিস করেছেন। তবে জানেন জিততে পারা’ই মূল ব্যাপার। “আমিও মিস করেছি অবশ্যই। আমি নিউজিল্যান্ডে বোলিং করতে খুবই উপভোগ করি সিম মুভমেন্ট ভালো পাওয়া যায়। ওখানে থাকতে পারলে আমি আরও উপভোগ করতাম। জয়ের সাক্ষী হিসেবে থাকতে পারতাম। দিনশেষে তো আমাদেরই দল। সবাই আমরা একই। জিততে পারাটাই বড় জিনিস। সামনে বাংলাদেশ পেস বোলিং বিভাগ আরও ভালো করবে। বাংলাদেশকে আরও জয় উপহার দিবে।“
