আফিফের প্রশংসায় পঞ্চমুখ ওয়াইন
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Top End T20, Bangladesh HP Secure Third Consecutive Win
-
2
ECB Investigates Nightclub Incident, England Pacer Brydon Carse in Trouble
-
3
ICC Code of Conduct Breach, Yashasvi Jaiswal and Asitha Fernando Face Sanctions
-
4
Afghanistan Announce T20I Squad for India Series
-
5
Australias Alex Carey Praises Shoriful and Bangladesh Despite Two-Day Test
আফিফের প্রশংসায় পঞ্চমুখ ওয়াইন
আফিফের প্রশংসায় পঞ্চমুখ ওয়াইন
ওয়াইন পারনেল আজ খুলনা টাইগার্সের রোমাঞ্চকর জয়ের অন্যতম নায়ক। তার আগুন বোলিংয়ে ম্যাচ জয়ের পথ সহজ হয়ে যায় দলটির, এরপর ব্যাট হাতে ঝড় তুলে ৫ উইকেটের বড় জয় নিশ্চিত করেন আফিফ হোসেন ধ্রুব। ৩ উইকেট শিকার করে পারনেল হয়েছেন ম্যাচ সেরা, সংবাদ সম্মেলনে এসে আফিফকে ভাসালেন প্রশংসার বন্যায়।
২০৪ স্ট্রাইক রেটে আফিফ হোসেন ধ্রুব আজ দুর্দান্ত ঢাকার বিপক্ষে খেললেন ৪৩ রানের হার-না-মানা ইনিংস। তার এই ইনিংসে ৪ ছক্কার সাথে ছিল দুই বাউন্ডারি। যার ফলে ২৮ বল আগেই খুলনা পায় ৫ উইকেটের জয়। পাঁচ ম্যাচ পর জয়ের মুখ দেখল তারা। খুলনার এমন স্বস্তির জয়ের দিনে বল হাতে দাপট দেখালেন প্রোটিয়া পেসার ওয়াইন পারনেল। ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরষ্কার পাওয়া ওয়াইন পারনেলকে সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয়, আফিফের ৪৩ রানের ইনিংস তার চোখে কেমন ছিল? দুর্দান্ত আফিফকে প্রশংসায় ভাসিয়ে পারনেল বলেন,'ব্রিলিয়ান্ট ইনিংস। আমার চোখে বাংলাদেশের অন্যতম মেধাবী ব্যাটার। অনেক তরুণ ব্যাটার। ফাস্ট বোলিং, স্পিন বোলিং সবই খেলতে পারে। মাঠের চারপাশ দিয়ে খেলে। অনেক স্মার্ট ছেলে। তাকে ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তাকে ভালো করার ঐ আত্মবিশ্বাসটা দিতে হবে এবং সঠিকভাবে কাজে লাগাতে হবে। সে আজ যেসব শট খেলতে চেয়েছে সবই কাজে লেগেছে। খুব ভালো লাগছে।'আফিফ প্রসঙ্গে ওয়াইন পারনেল নিজের স্মৃতিচারণ করলেন এভাবে, 'সে একজন স্ট্রোক প্লেয়ার। একবার ভিন্নভাবে খেলতে গেলেই নিজের শক্তির জায়গা হারিয়ে ফেলবে। কোচিং কিছু কিছু খেলোয়াড়ের জন্য ক্ষতিকর। তাদের ন্যাচারাল খেলা খেলতে দেওয়া উচিৎ। ২০১৮ সালে যখন সিলেট সিক্সার্সের হয়ে খেলতে আসি, তখনই তাকে দেখে বিশেষ কিছু মনে হয়েছে। সে বাংলাদেশের হয়ে খেলেছে। উত্থানপতন থাকবেই, খুব স্বাভাবিক। বাংলাদেশের ক্রিকেটের ও তার নিজের গোল হওয়া উচিৎ ধারাবাহিকতা ধরে রাখা। তবে এজন্য সমর্থন প্রয়োজন। সমর্থন পেলে আত্মবিশ্বাস পাবে এবং আরও ধারাবাহিক হবে।'
