আবারও টস ভাগ্য সোহানের পক্ষে, খেলছেন হেলস
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Top End T20, Bangladesh HP Secure Third Consecutive Win
-
2
ECB Investigates Nightclub Incident, England Pacer Brydon Carse in Trouble
-
3
ICC Code of Conduct Breach, Yashasvi Jaiswal and Asitha Fernando Face Sanctions
-
4
Afghanistan Announce T20I Squad for India Series
-
5
Australias Alex Carey Praises Shoriful and Bangladesh Despite Two-Day Test
আবারও টস ভাগ্য সোহানের পক্ষে, খেলছেন হেলস
আবারও টস ভাগ্য সোহানের পক্ষে, খেলছেন হেলস
আজ ১৩ ফেব্রুয়ারি, চট্টগ্রামে দিনের দ্বিতীয় খেলায় খুলনা টাইগার্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। টসে জেতা রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান জানালেন, আগে করবেন ব্যাটিং। খুলনা টাইগার্সের জার্সিতে বিপিএল খেলতে নামছেন অ্যালেক্স হেলস।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬ টায়। দুই দলের সেরা একাদশেই এসেছে একাধিক পরিবর্তন। টম মুরস ও আশিকুর জামানকে বসিয়ে রংপুর রাইডার্সের জার্সিতে ম্যাচ খেলতে নামছেন ডোয়াইন প্রিটোরিয়াস। ফিরলেন পেসার রিপন মন্ডলও। বিপরীতে খুলনা টাইগার্সের জার্সিতে প্রথমবারের মতো অ্যালেক্স হেলস, লুক উড। একাদশে আছেন তরুণ পেসার নাহিদ রানা, ফিরলেন হাবিবুর রহমান সোহান। বাদ গেলেন মার্ক দেয়াল, রুবেল হোসেন, কাসুন রাজিথা ও মাহমুদুল হাসান জয়। রংপুর রাইডার্সের অবস্থানটা এখনো পয়েন্ট টেবিলের শীর্ষে। ৮ ম্যাচ খেলে ৬ টি জয় ও ২ টি হার নিয়ে দলটি আছে ফুরফুরে মেজাজে। বিপরীতে চার জয় ও ৩ হারে খুলনা টাইগার্স এখন পাঁচে। টুর্নামেন্টের শুরুতে উড়তে থাকা খুলনা শেষ তিন ম্যাচের হারে এখন টেবিলের পাঁচে। সুপার ফোরের দৌড়ে থাকতে হলে এনামুল হক বিজয়দের জয়ে ফেরা ছাড়া কোনো বিকল্প পথ নেই।রংপুর রাইডার্স একাদশ-
সাকিব আল হাসান, রনি তালুকদার, রেজা হেনড্রিক্স, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), শামীম পাটোয়ারী, ডোয়াইন প্রিটোরিয়াস, জিমি নিশাম, ইমরান তাহির, শেখ মেহেদী, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।
খুলনা টাইগার্স একাদশ-
এনামুল হক বিজয় (উইকেটকিপার ও অধিনায়ক), অ্যালেক্স হেলস, এভিন লুইস, আফিফ হোসেন, আকবর আলি, হাবিবুর রহমান সোহান, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম, নাহিদ রানা, লুক উড।
