কাতার জাতীয় ক্রিকেট দলে প্রথম প্রবাসী বাংলাদেশি ফায়েজ উল্লাহ সিহাব

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
কাতার জাতীয় ক্রিকেট দলে প্রথম প্রবাসী বাংলাদেশি ফায়েজ উল্লাহ সিহাব

কাতার জাতীয় ক্রিকেট দলে প্রথম প্রবাসী বাংলাদেশি ফায়েজ উল্লাহ সিহাব

কাতার জাতীয় ক্রিকেট দলে প্রথম প্রবাসী বাংলাদেশি ফায়েজ উল্লাহ সিহাব

কাতার জাতীয় ক্রিকেট দলের জার্সিতে প্রথম প্রবাসী বাংলাদেশি হিসেবে খেলার গৌরব অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতী ক্রিকেটার ফায়েজ উল্লাহ সিহাব। 

বাঁহাতি ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে মাঠের ধারাবাহিক নৈপুণ্যে তিনি দর্শকদের কাছে পরিচিতি পান "কাটার সুলতান" নামে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার মৌলভিহাটি, কাজীপাড়ার বাসিন্দা ফায়েজ উল্লাহ সিহাব ২০১০ সালে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে কাতার জাতীয় ক্রিকেট দলে ডাক পান। তবে এশিয়ান গেমসে পাসপোর্ট-সংক্রান্ত জটিলতার কারণে সে সময় তাঁর অভিষেক সম্ভব হয়নি।

পরবর্তীতে ২০১৫ সালে তিনি আনুষ্ঠানিকভাবে কাতার জাতীয় দলে যুক্ত হন এবং সৌদি আরবের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তাঁর। এরপর সিঙ্গাপুর সফরে কাতার দলের হয়ে খেলেন এবং দল ৫–০ ব্যবধানে সিরিজ জয় করে। এছাড়া দক্ষিণ আফ্রিকা ও কেনিয়া সফরেও কাতারের প্রতিনিধিত্ব করার সুযোগ পান তিনি।

দেশীয় লিগেও ছিল তাঁর উল্লেখযোগ্য অবদান। ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি কাতার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে নিয়মিত খেলেছেন এবং ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন অন্যতম নির্ভরযোগ্য পেসার হিসেবে। কাতার জাতীয় ক্রিকেট দলের জার্সিতে ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত খেলেন ফায়েজ উল্লাহ সিহাব।

২০১৯ সালে পারিবারিক জরুরি প্রয়োজনে বাংলাদেশে ফিরে আসেন ফায়েজ উল্লাহ সিহাব। পরে করোনা মহামারির দীর্ঘ বিরতির কারণে আর কাতার জাতীয় দলের হয়ে মাঠে ফেরার সুযোগ হয়ে ওঠেনি।

প্রবাসে বেড়ে ওঠা একজন বাংলাদেশি ক্রিকেটারের আন্তর্জাতিক অঙ্গনে কাতারের প্রতিনিধিত্ব করা নিঃসন্দেহে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের জন্য গর্বের একটি অধ্যায়। ফায়েজ উল্লাহ সিহাবের এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মের প্রবাসী বাংলাদেশি ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।