বৈভব সূর্যবংশীর তাণ্ডবে জিম্বাবুয়েকে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বৈভব সূর্যবংশীর তাণ্ডবে জিম্বাবুয়েকে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত

বৈভব সূর্যবংশীর তাণ্ডবে জিম্বাবুয়েকে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত

বৈভব সূর্যবংশীর তাণ্ডবে জিম্বাবুয়েকে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত

ওপেনার বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ফিফটি এবং পেসার মায়াঙ্ক যাদবের নিয়ন্ত্রিত বোলিংয়ের ওপর ভর করে জিম্বাবুয়েকে ৩৫ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে টি-টুয়েন্টি সিরিজ নিজেদের করে নিল ভারত।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শ্রেয়াস আইয়ার। শুরুতেই অভিষেক শর্মা (২) দ্রুত বিদায় নিলেও অন্য প্রান্তে তাণ্ডব চালান তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। মাত্র ৪৯ বলে ৮টি চার ও ৪টি দৃষ্টিনন্দন ছক্কায় ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।

তাঁকে দারুণ সঙ্গ দেন ঈশান কিষাণ (২৯) ও শ্রেয়াস আইয়ার (২৭)। শেষ দিকে রিঙ্কু সিং ১৪ বলে অপরাজিত ২৫ রানের এক ক্যামিও ইনিংস উপহার দিলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯২ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত।

জিম্বাবুয়ের পক্ষে পেসার ব্রাড ইভান্স ৪ ওভারে ৪১ রান খরচ করে ২টি উইকেট নেন। এছাড়া ব্লেসিং মুজারাবানি, ওয়েসলি মাধভেরে ও সিকান্দার রাজা একটি করে উইকেট লাভ করেন।

১৯৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ভারতীয় পেস আক্রমণের মুখে পড়ে স্বাগতিকরা। দলীয় ০ রানেই ব্রায়ান বেনেটকে ফেরান স্পিডস্টার মায়াঙ্ক যাদব। এরপর অধিনায়ক সিকান্দার রাজাও (০) দ্রুত সাজঘরে ফেরেন।

বেন কারান (২০), ডিওন মায়ার্স (১৯) ও ওয়েসলি মাধভেরে (২৮) শুরু পেলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। 

এক প্রান্ত আগলে রেখে অলরাউন্ডার রায়ান বার্ল ৪৩ বলে ৫৪ রানের অপরাজিত অর্ধশতক হাঁকালেও তা দলের পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রানেই আটকে যায় জিম্বাবুয়ে।

ভারতের হয়ে বোলিংয়ে মায়াঙ্ক যাদব ২৯ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। পেসার যশ ঠাকুর ২টি এবং অশোক শর্মা ও রবি বিষ্ণোই ১টি করে উইকেট অর্জন করেন।