প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪১৩

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪১৩

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪১৩

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪১৩

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি, মুমিনুল হক ও মুশফিকুর রহিমের দৃঢ় ইনিংসের ওপর ভর করে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৪১৩ রানের লড়াকু সংগ্রহ গড়ে তুলেছে বাংলাদেশ।

শনিবার দ্বিতীয় দিনের শুরুতে ভালো ছন্দে ছিলেন লিটন। তবে দলীয় ৩৩৮ রানে তার বিদায়ের পর হঠাৎই ছন্দ হারায় বাংলাদেশ। ৪ উইকেটে ৩৩৮ থেকে মাত্র ৪৬ রান যোগ করতেই আরও ৫ উইকেট হারায় টাইগাররা।

জন্মদিনে বড় ইনিংসের পথে ছিলেন মুশফিকও। প্রথম দিনের ৪৮ রানের সঙ্গে আরও রান যোগ করে ফিফটি পূর্ণ করেন তিনি। তবে ১৭৯ বলে ৭১ রান করার পর শাহীন আফ্রিদির বলে বোল্ড হয়ে ফেরেন এই অভিজ্ঞ ব্যাটার।

নিচের সারিতে তাসকিন আহমেদের দ্রুত ২৮ রানের ইনিংস বাংলাদেশের সংগ্রহকে চারশ পার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ৪১৩ রান তোলে স্বাগতিকরা।

পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ আব্বাস। ৫ উইকেট শিকার করেন তিনি। এছাড়া শাহীন শাহ আফ্রিদি নেন ৩টি উইকেট। হাসান আলী ও নোমান আলী পান একটি করে সাফল্য।