চট্টগ্রামে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
চট্টগ্রামে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু

চট্টগ্রামে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু

চট্টগ্রামে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু

চট্টগ্রামে আসন্ন বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলোর অনলাইন টিকিট বিক্রি শুরু হয়েছে। দর্শকরা এখন থেকেই অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন।

ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ২৭ ও ২৯ এপ্রিল, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, টিকিট কেনা যাবে ওয়েবসাইট www.gobcbticket.com.bd থেকে।

টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে গ্যালারি ও প্যাভিলিয়নভেদে ভিন্নভাবে। গ্র্যান্ড স্ট্যান্ড ইস্ট ও ওয়েস্ট, পাশাপাশি রুফটপ ইস্ট ও ওয়েস্ট প্যাভিলিয়ন এন্ডের টিকিট মূল্য ১৫০০ টাকা।

অন্যদিকে শহীদ স্রাবণ স্ট্যান্ড এবং শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি ২৫০ টাকা এবং ইস্টার্ন গ্যালারির টিকিট ১৫০ টাকায় পাওয়া যাচ্ছে।