থুশারার প্রত্যাবর্তন, ৪৬ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তি দিল শ্রীলঙ্কা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
থুশারার প্রত্যাবর্তন, ৪৬ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তি দিল শ্রীলঙ্কা

থুশারার প্রত্যাবর্তন, ৪৬ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তি দিল শ্রীলঙ্কা

থুশারার প্রত্যাবর্তন, ৪৬ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তি দিল শ্রীলঙ্কা

আইনি জটিলতা কাটিয়ে আবারও শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন পেসার নুয়ান থুশারা। ২০২৬-২৭ মৌসুমের জন্য ৪৬ জন ক্রিকেটারকে জাতীয় চুক্তি দিয়েছে এসএলসি, যেখানে জায়গা পেয়েছেন তিনি।

গত এপ্রিলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার শর্ত হিসেবে ফিটনেস পরীক্ষার বাধ্যবাধকতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছিলেন থুশারা। তবে শ্রীলঙ্কা সরকারের সিদ্ধান্তে বোর্ডের তৎকালীন কর্মকর্তারা অপসারিত হওয়ার পর তিনি মামলাটি প্রত্যাহার করেন। পরে নতুন প্রশাসনের কাছে জাতীয় দলে নির্বাচনের জন্য নিজের প্রাপ্যতার কথা জানালে তা গ্রহণ করে এসএলসির ট্রান্সফরমেশন কমিটি।

নতুন চুক্তিপ্রাপ্তদের মধ্যে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন লেগ স্পিনার বিজয়কান্ত ভিয়াসকান্ত, দুই হাতেই স্পিন করতে সক্ষম থারিন্দু রত্নায়েকে, ব্যাটার কামিল মিশারা ও লাসিথ ক্রুসপুল্লে এবং অলরাউন্ডার ইসিথা বিজেসুন্দারা, ওয়ানুজা সাহান ও দিলুম সুদেরা।

তবে জাতীয় চুক্তি পাননি ব্যাটার ভানুকা রাজাপাকসে, যদিও চলতি বছর তিনি শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে খেলেছেন।

চুক্তির তালিকায় রয়েছেন টেস্ট দলের অভিজ্ঞ ক্রিকেটার দিনেশ চান্দিমাল ও কাসুন রাজিথার মতো খেলোয়াড়রা। পাশাপাশি সীমিত ওভারের বিশেষজ্ঞ বিনুরা ফার্নান্দোর মতো ক্রিকেটারও জায়গা পেয়েছেন।

এসএলসি জানিয়েছে, ক্রিকেটারদের ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তবে কোন খেলোয়াড় কোন গ্রেডে আছেন, তা প্রকাশ করা হয়নি। নতুন চুক্তির মেয়াদ ১ এপ্রিল ২০২৬ থেকে ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত।

চুক্তিবদ্ধ ক্রিকেটাররা:

কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, দুশমান্থা চামিরা, আসিথা ফার্নান্দো, দাসুন শানাকা, মহীশ থিকশানা, জনিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, নিরোশন ডিকওয়েলা, জেফ্রি ভ্যান্ডারসে, প্রভাত জয়াসুরিয়া, বিশ্বা ফার্নান্দো, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশাঙ্কা, পাভান রত্নায়েকে, ইশান মালিঙ্গা, মিলান রত্নায়েকে, লাহিরু কুমারা, কাসুন রাজিথা, আভিশকা ফার্নান্দো, সাদিরা সমারাবিক্রমা, রমেশ মেন্ডিস, কামিল মিশারা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা, সোনাল দিনুশা, সাহান আরাচ্চিগে, প্রমোদ মাদুশান, লাসিথ ক্রুসপুল্লে, লাহিরু উদারা, নুয়ানিদু ফার্নান্দো, বিজয়কান্ত ভিয়াসকান্ত, ইসিথা বিজেসুন্দারা, নিশান মাদুশকা, আকিলা ধনঞ্জয়া, চামিকা করুনারত্নে, পাসিন্দু সুরিয়াবান্দারা, মোহাম্মদ শিরাজ, ওয়ানুজা সাহান, দিলুম সুদেরা এবং থারিন্দু রত্নায়েকে।