স্যান্টনারকে দলে ফেরাল নিউজিল্যান্ড, ইংল্যান্ড সিরিজের আগে ছিটকে গেলেন ফক্সক্রফট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 54 মিনিট আগে আপডেট: 12 মিনিট আগে
স্যান্টনারকে দলে ফেরাল নিউজিল্যান্ড, ইংল্যান্ড সিরিজের আগে ছিটকে গেলেন ফক্সক্রফট

স্যান্টনারকে দলে ফেরাল নিউজিল্যান্ড, ইংল্যান্ড সিরিজের আগে ছিটকে গেলেন ফক্সক্রফট

স্যান্টনারকে দলে ফেরাল নিউজিল্যান্ড, ইংল্যান্ড সিরিজের আগে ছিটকে গেলেন ফক্সক্রফট

কাঁধের চোট কাটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ফিরেছেন মিচেল স্যান্টনার। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে খেলতে গিয়ে চোটে পড়া এই স্পিন অলরাউন্ডার শনিবার যুক্তরাজ্যে পৌঁছেছেন। বৃহস্পতিবার লর্ডসে শুরু হওয়া প্রথম টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

৩৪ বছর বয়সী স্যান্টনারকে এর আগে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট এবং আয়ারল্যান্ডের বিপক্ষে বেলফাস্টে অনুষ্ঠিত একমাত্র টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছিল। স্ক্যানে তার কাঁধে গ্রেড-৩ এসিএল ইনজুরি ধরা পড়ে, যার জন্য প্রায় এক মাস পুনর্বাসনের প্রয়োজন ছিল।

প্রথমে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছিল, স্যান্টনারকে পর্যবেক্ষণে রাখা হবে এবং দ্বিতীয় ও তৃতীয় টেস্টে তাকে দলে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। তবে প্রত্যাশার চেয়ে দ্রুত সেরে ওঠায় এখনই তাকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে।

স্যান্টনারের অন্তর্ভুক্তিতে দল ছাড়তে হচ্ছে স্পিনিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফটকে। আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচেই ৯৮ রান করেছিলেন তিনি। তবে সিরিজের বাকি অংশে আর সুযোগ পাচ্ছেন না এবং নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরবেন।

আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে তিন দিনের মধ্যেই হারিয়েছে নিউজিল্যান্ড। সেই ম্যাচে নাথান স্মিথ নেন ৮ উইকেট এবং ব্লেয়ার টিকনার শিকার করেন ৬ উইকেট। ফক্সক্রফট বল করেছিলেন মাত্র এক ওভার, আর ড্যারিল মিচেল সহায়তা করেছিলেন মিডিয়াম পেস বোলিংয়ে।

হ্যামস্ট্রিংয়ের হালকা চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি খেলেননি পেসার ম্যাট হেনরি। তিনি এরই মধ্যে কাইল জেমিসন ও উইল ও’রুর্কের সঙ্গে লন্ডনে পৌঁছে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি নিচ্ছেন।

অন্যদিকে জানুয়ারিতে অ্যাশেজ শেষ হওয়ার পর থেকে কোনো টেস্ট খেলেনি ইংল্যান্ড। সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ও বর্তমান ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম চার বছর আগে যেমন আক্রমণাত্মক ক্রিকেটের মাধ্যমে ইংল্যান্ডকে নতুন রূপ দিয়েছিলেন, এবারও তেমনভাবেই দলের ভাগ্য বদলানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবেন। সে সময় তার নেতৃত্বে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল ইংল্যান্ড।