রেনশর বোলিংয়ে বারবার বিপদে বাংলাদেশ, এবার খোঁচাও দিলেন অজি অলরাউন্ডার
-
1
চোট কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে ফিরলেন হার্শিত রানা
-
2
কৌশলটাই কাজে দিয়েছে- ৯ উইকেটের রহস্য জানালেন হাসান মাহমুদ
-
3
রেনশর ব্যাটে বাংলাদেশের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া
-
4
লিটন দাস ছাড়াই শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ
-
5
রেনশর বোলিংয়ে বারবার বিপদে বাংলাদেশ, এবার খোঁচাও দিলেন অজি অলরাউন্ডার
রেনশর বোলিংয়ে বারবার বিপদে বাংলাদেশ, এবার খোঁচাও দিলেন অজি অলরাউন্ডার
রেনশর বোলিংয়ে বারবার বিপদে বাংলাদেশ, এবার খোঁচাও দিলেন অজি অলরাউন্ডার
বাংলাদেশ সফরে এসে যেন নিজের নতুন এক পরিচয় খুঁজে পেয়েছেন ম্যাট রেনশ। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি বল হাতেও হয়ে উঠেছেন কার্যকর। বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দুটিতে তার বোলিং এমন প্রভাব ফেলেছে যে, স্বাগতিক ব্যাটাররা বারবার তার ফাঁদে পা দিয়েছেন। এমন পরিস্থিতিতে নিজের বোলিং নিয়ে করা এক প্রশ্নের জবাবে বাংলাদেশকেও হালকা খোঁচা দিতে ছাড়েননি অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার।
বাংলাদেশ সফরের পাঁচ ম্যাচে বল হাতে ইতোমধ্যে আটটি উইকেট তুলে নিয়েছেন রেনশ। সংবাদসম্মেলনে তিনি বলেন, “হ্যাঁ, তবে শুনেছি আমার বোলিং নাকি খুব একটা ভালো না! বাংলাদেশের একজন খেলোয়াড়ের একটা মন্তব্য দেখেছিলাম। আমার কাছে বোলিং এমন একটা বিষয়, যেটা আমি ভীষণ উপভোগ করি। তবে আমি এটাকে একজন ব্যাটারের দৃষ্টিকোণ থেকে দেখি- প্রতিটি বলে ব্যাটার কী করতে চাইছে, সেটা বোঝার চেষ্টা করি। আমি জানি, প্রতিটি বল ঠিক যেভাবে চাই সেভাবে করতে পারব না। তাই ফিল্ডিং সাজিয়ে এবং পরিস্থিতি অনুযায়ী যতটা সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করি, যাতে দলের জন্য অবদান রাখতে পারি। সৌভাগ্যবশত এই সফরে কয়েকটি উইকেট পেয়েছি, এটা অবশ্যই ভালো লাগছে।”
নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের উত্থান-পতনের প্রসঙ্গ তুলে ধরে রেনশ বলেন, “হ্যাঁ, আন্তর্জাতিক ক্যারিয়ারটা বিভিন্ন ফরম্যাটে আসা-যাওয়ার কারণে একটু অদ্ভুতই ছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের প্রতি স্বস্তি ও বিশ্বাস খুঁজে পাওয়া। বোলিং আমি সব সময়ই করেছি। ব্যাটিং না করলে তো একটু বোলিং করতেই হয়!”
নিজের অনুভূতি জানাতে গিয়ে রেনশ বলেন, “তবে ব্যাটিংয়ের দিক থেকে আজকের ইনিংসটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। টানা কয়েকটি কম রানের ইনিংসের পর নিজেকে মনে করিয়ে দিয়েছি কেন আমি খেলতে চাই এবং কীভাবে খেলতে চাই। আগেও বলেছি, আমি হয়তো ২০ রান করেও আউট হতে পারতাম। কিন্তু যেভাবে ইনিংস শুরু করেছি, সেটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা শুরু ছিল। এটা নিয়ে আমি খুবই রোমাঞ্চিত ছিলাম। এরপর সেই শুরুটা বড় ইনিংসে রূপ দিতে পেরেছি এবং দলকে ভালো একটি জয়ের ভিত গড়ে দিতে পেরেছি।”
