দক্ষিণ আফ্রিকার স্পিন ভেলকিতে ধসে পড়ল অস্ট্রেলিয়া, ২-১ ব্যবধানে সিরিজ জয়
-
1
মুল্ডার ও রিকেলটনের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা
-
2
বোলারদের ওপর ভরসা রেখে ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
-
3
মিরপুরে ক্যাচ মিসের মহড়ায় ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশের বড় হার
-
4
সিলেট টেস্টের দল ঘোষনা করল বাংলাদেশ
-
5
ফার্স্ট ইনিংসে আমরা অনেকটাই পিছনে চলে গেছি, মিরপুর টেস্টে হেরে আক্ষেপ শান্তর
দক্ষিণ আফ্রিকার স্পিন ভেলকিতে ধসে পড়ল অস্ট্রেলিয়া, ২-১ ব্যবধানে সিরিজ জয়
দক্ষিণ আফ্রিকার স্পিন ভেলকিতে ধসে পড়ল অস্ট্রেলিয়া, ২-১ ব্যবধানে সিরিজ জয়
দক্ষিণ আফ্রিকার কাছে ১৭৬ রানে হেরে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হাতছাড়া করল অস্ট্রেলিয়া। কেপটাউন টেস্টের পঞ্চম দিনে রাবাদা ও অফ-স্পিনার সাইমন হারমারের তোপের মুখে পড়ে অজিদের ব্যাটিং লাইনআপ। চতুর্থ ইনিংসে ২৮৮ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।
দক্ষিণ আফ্রিকার নতুন ১ নম্বর র্যাঙ্কিংকে যথোপযুক্ত প্রমাণ করে ম্যাচের দ্বিতীয় সেশনেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। রাবাদার দুর্দান্ত নতুন বলের স্পেলের পর স্পিন ভেলকি দেখান হারমার। ২১.১ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৬টি উইকেট নেন তিনি। ম্যাচে ১২০ রানে ১০ উইকেট নিয়ে ক্যারিয়ারের প্রথম দশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন এই স্পিনার।
অস্ট্রেলিয়ার টপ অর্ডারের ব্যাটিং পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। চারে নামা ক্যামেরন গ্রিন (১১০ বলে ২৭) ছাড়া প্রথম আট ব্যাটারের আর কেউই ৩০টির বেশি বল ফেস করতে পারেননি।
দলীয় ১০০ রানের নিচে অলআউট হওয়া থেকে অস্ট্রেলিয়াকে বাঁচায় অধিনায়ক প্যাট কামিন্স ও অজিদের পক্ষে সর্বোচ্চ ৩৩* রান করা নাথান লায়নের ৪৫ রানের নবম উইকেট জুটি। এর ফলে টানা দুই টেস্টে ১০০ রানের নিচে অলআউট হওয়ার লজ্জাজনক রেকর্ড থেকে রক্ষা পায় দলটি, যা সর্বশেষ ঘটেছিল ১৯৩৬-৩৭ সালের অ্যাশেজ সিরিজে।
