রোহিতের সেঞ্চুরি ছাপিয়ে সিরিজ জিতলো ইংল্যান্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 17 ঘন্টা আগে আপডেট: 11 মিনিট আগে
রোহিতের সেঞ্চুরি ছাপিয়ে সিরিজ জিতলো ইংল্যান্ড

রোহিতের সেঞ্চুরি ছাপিয়ে সিরিজ জিতলো ইংল্যান্ড

রোহিতের সেঞ্চুরি ছাপিয়ে সিরিজ জিতলো ইংল্যান্ড

লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে রান বন্যার এক রোমাঞ্চকর ম্যাচে ভারতকে ২৭ রানে হারিয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলো স্বাগতিক ইংল্যান্ড। 

রবিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করে লর্ডসের ইতিহাসে রেকর্ড ৩৮৭ রান তোলে ইংল্যান্ড। জবাবে রোহিত শর্মার দুর্দান্ত ১৩৮ এবং শুবমান গিল ও ভিরাট কোহলির জোড়া হাফ-সেঞ্চুরি সত্ত্বেও ৭ উইকেটে ৩৬০ রানেই থেমে যায় ভারতের ইনিংস।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন দুই ইংলিশ ওপেনার বেন ডাকোট ও তরুণ অলরাউন্ডার জ্যাকব বেথেল। উদ্বোধনী জুটিতেই দুজনে যোগ করেন ১৯২ রান। ডাকোট ১৩৫ বলে ১৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে ছিলো ১৮টি চার ও ১টি ছক্কার মার। অন্যপ্রান্তে সেঞ্চুরির খুব কাছে গিয়ে ৯১ রানে ফেরেন বেথেল।

শেষদিকে জো রুট (৪৮ বলে ৭৪*) এবং অধিনায়ক জস বাটলারের মাত্র ১৩ বলে ৪১* রানের তাণ্ডবী ক্যামিওতে ৫০ ওভারে ৩ উইকেটে ৩৮৭ রানের পর্বতসম স্কোর দাঁড় করায় স্বাগতিকরা। যা লর্ডসের মাঠে যেকোনো ওয়ানডে ম্যাচের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড।

৩৮৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতকে স্বপ্নের মতো সূচনা এনে দেন অধিনায়ক শুবমান গিল ও সাবেক অধিনায়ক রোহিত শর্মা। প্রথম উইকেটে এই দুজন গড়ে তোলেন ১৪৭ রানের জুুটি। গিল ৮৪ বলে ৭৭ রান করে আউট হলেও একপ্রান্ত আগলে রেখে তাণ্ডব চালাতে থাকেন 'হিটম্যান' খ্যাত রোহিত শর্মা।

রোহিত ১১০ বলে ১৭টি চার ও ৫টি ছক্কায় ১৩৮ রানের এক চোখধাঁধানো ইনিংস খেলেন, যা লর্ডসের মাঠে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ওয়ানডে রান। ওয়ানডে ক্যারিয়ারের ৩৪তম শতক হাঁকিয়ে দলকে জয়ের সঠিক পথেই রেখেছিলেন তিনি। তাকে দারুণ সঙ্গ দেন ভিরাট কোহলি (৬০ বলে ৭৪ রান)।

একপর্যায়ে ভারত ২ উইকেট হারিয়ে ২৬০ রান তুলে জয়ের শক্ত অবস্থানে ছিলো। কিন্তু ৩৯তম ওভারে রোহিত শর্মা অলরাউন্ডার জ্যাকব বেথেলের বলে বোল্ড হয়ে ফিরতেই ম্যাচের পাশা উল্টে যায়।

শেষের দিকে ইংলিশ পেসার স্যাম কারানের দারুণ বোলিংয়ে আকস্মিক ধস নামে ভারতের মিডল অর্ডারে। ঈশ্বর কিষাণ (১৪), শ্রেয়াস আয়ার (০), কেএল রাহুল (১২) ও অক্ষর প্যাটেলরা (২) দ্রুত বিদায় নিলে খাদের কিনারায় পড়ে ভারত। স্যাম কারান ৭৫ রানে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন।

দুই দলের মোট ৭৪৭ রানের ঐতিহাসিক এই লড়াইয়ে অলরাউন্ড পারফরম্যান্সের (৯১ রান ও ১ উইকেট) জন্য ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইংল্যান্ডের তরুণ তুর্কি জ্যাকব বেথেল।