হেলমেটে আঘাত, সিরিজ নির্ধারণী টেস্ট থেকে ছিটকে গেলেন টিকনার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 মিনিট আগে
হেলমেটে আঘাত, সিরিজ নির্ধারণী টেস্ট থেকে ছিটকে গেলেন টিকনার

হেলমেটে আঘাত, সিরিজ নির্ধারণী টেস্ট থেকে ছিটকে গেলেন টিকনার

হেলমেটে আঘাত, সিরিজ নির্ধারণী টেস্ট থেকে ছিটকে গেলেন টিকনার

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। ব্যাটিংয়ের সময় জোফ্রা আর্চারের বাউন্সারে হেলমেটে আঘাত পেয়ে ম্যাচের বাকি অংশ থেকে ছিটকে গেছেন পেসার ব্লেয়ার টিকনার।

প্রথম ইনিংসে ১০ নম্বরে ব্যাট করতে নেমে মুখোমুখি হওয়া তৃতীয় বলেই আর্চারের বাউন্সার হেলমেটে লাগে টিকনারের। এরপর নিউজিল্যান্ড দলের ফিজিও তাকে কনকাশনের লক্ষণ পরীক্ষা করেন। যদিও পরে বল হাতে তিন ওভার করেন তিনি, যেখানে ২১ রান দিয়ে কোনো উইকেট পাননি। তবে চা বিরতির পর বমিভাব অনুভব করায় আর মাঠে নামেননি।

দিনের সন্ধ্যা সেশনের মাঝামাঝি সময়ে নিউজিল্যান্ড নিশ্চিত করে, কনকাশনের কারণে টিকনারকে ম্যাচ থেকে সরিয়ে তার বদলি হিসেবে জ্যাক ফোলকসকে দলে নেওয়া হয়েছে। কনকাশন বদলি হিসেবে ফোলকস ম্যাচের বাকি অংশে পূর্ণাঙ্গ ভূমিকা রাখতে পারবেন।

গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ফোলকসের। ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের জয়েও দুটি উইকেট নিয়েছিলেন তিনি। ব্যাটিংয়েও টিকনারের তুলনায় এগিয়ে ফোলকস, প্রথম-শ্রেণির ক্রিকেটে রয়েছে তার তিনটি অর্ধশতক। তবুও ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট তাকে ‘লাইক-ফর-লাইক’ বদলি হিসেবে অনুমোদন দিয়েছেন।

এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট জানায়, প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় হেলমেটে আঘাত পাওয়ার পর কনকাশনের কারণে ব্লেয়ার টিকনার তৃতীয় টেস্টের বাকি অংশে খেলতে পারবেন না। তার পরিবর্তে জ্যাক ফোলকসকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

টিকনারের ছিটকে যাওয়া নিউজিল্যান্ডের জন্য আরও বড় ধাক্কা। এর আগেই ইনজুরি ও ওয়ার্কলোড ব্যবস্থাপনার কারণে এই ম্যাচে খেলতে পারেননি ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস ও কাইল জেমিসন। এছাড়া ম্যাচের প্রথম দিনে টম ল্যাথাম ও ডেভন কনওয়ের ৩১৭ রানের উদ্বোধনী জুটির পরও শেষ ১০ উইকেটে মাত্র ১২১ রান যোগ করতে পেরেছিল কিউইরা।