যুক্তরাষ্ট্রে বিশেষ প্রশিক্ষণে পাঠানো হবে পাকিস্তানি ক্রিকেটারদের
-
1
নাইটক্লাব কাণ্ড ভুলে মাঠে স্টোকস-অ্যাটকিনসন, সিরিজ বাঁচাতে মরিয়া ইংল্যান্ড
-
2
শীর্ষে রুট ও হেনরি, ওয়ানডেতে এগোলেন গিল
-
3
১৩ বছর পর জাতীয় দলের সঙ্গে জিম্বাবুয়ে যাচ্ছেন আশরাফুল
-
4
জমকালো আয়োজনে ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের ট্রফি উন্মোচন
-
5
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ, আশাবাদী সোবহানা
যুক্তরাষ্ট্রে বিশেষ প্রশিক্ষণে পাঠানো হবে পাকিস্তানি ক্রিকেটারদের
যুক্তরাষ্ট্রে বিশেষ প্রশিক্ষণে পাঠানো হবে পাকিস্তানি ক্রিকেটারদের
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) খেলোয়াড় উন্নয়ন কৌশলে বড় পরিবর্তন আসতে পারে দ্রুতই। নির্বাচিত কিছু ক্রিকেটারকে বিশেষ প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানোর পরিকল্পনা করছে পিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান দলের সাদা বলের প্রধান কোচ মাইক হেসন।
তবে প্রস্তাবটি এখনও চূড়ান্ত হয়নি। কারা এই কর্মসূচিতে অংশ নেবেন এবং কবে থেকে এটি শুরু হবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি পিসিবি। তবুও হেসনের মন্তব্যের পর থেকেই ক্রিকেট অঙ্গনে আলোচনা শুরু হয়েছে বিদেশের বিশেষায়িত প্রশিক্ষণ কি স্থানীয় ক্যাম্পগুলোর তুলনায় বেশি কার্যকর হতে পারে?
এক স্থানীয় ক্রীড়া প্ল্যাটফর্মকে দেওয়া সাক্ষাৎকারে হেসন জানান, এটি শুধু ফিটনেস ক্যাম্প নয়। বরং খেলোয়াড়দের পাওয়ার হিটিং দক্ষতা বাড়াতে বিশেষজ্ঞ কোচদের অধীনে কাজ করার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি তারা নতুন প্রশিক্ষণ পদ্ধতি ও ভিন্ন ক্রিকেটীয় পরিবেশের অভিজ্ঞতাও অর্জন করবেন।
“আমরা কয়েকজন খেলোয়াড়কে যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছি। সেখানে পাওয়ার হিটিং বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে এবং আমরা বিভিন্ন সম্ভাবনা খতিয়ে দেখছি,”
তিনি আরও জানান, দীর্ঘমেয়াদি চোট থেকে ফেরা ক্রিকেটারদেরও এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রায় চার মাসের এই প্রশিক্ষণ পর্বে তারা নিজেদের খেলা পুনর্গঠন ও উন্নত করার সুযোগ পাবেন।
পাকিস্তান ক্রিকেটে চলমান সংস্কারের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক ফিজিওথেরাপিস্ট ড. জাভেদ মুঘলকে স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ মেডিসিন বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি। তার অধীনে জাতীয় ক্রিকেট একাডেমিতে নতুন মূল্যায়ন পদ্ধতি ও ফিটনেস মানদণ্ড চালু করা হয়েছে।
হেসনের মতে, এসব পরিবর্তনের সুফল পেতে সময় লাগবে। তবে দেশের বাইরে বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগও সমান গুরুত্বপূর্ণ। তিনি স্পষ্ট করেন, এই কর্মসূচি কেবল শারীরিক সক্ষমতা বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়।
সবকিছু চূড়ান্ত হলে নির্বাচিত ক্রিকেটারদের তালিকা ও প্রশিক্ষণ সূচি প্রকাশ করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
