ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় ম্যাথু ফিশার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় ম্যাথু ফিশার

ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় ম্যাথু ফিশার

ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় ম্যাথু ফিশার

২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও প্রস্তুতি শুরু করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এর অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ব্ল্যাকক্যাপসরা।

এই স্কোয়াডের সবচেয়ে বড় চমক ২৬ বছর বয়সী পেসার ম্যাথু ফিশার । ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিনি। ফিশার ইতিমধ্যে নিউজিল্যান্ডের হয়ে একটি টেস্ট (২০২৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে) এবং একটি টি-টোয়েন্টি (২০২৬ সালের এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে) খেললেও ওয়ানডে ফরম্যাটে এখনও তাঁর অভিষেক হয়নি। 

এছাড়াও প্রথম সন্তানের জন্মের কারণে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করা তারকা পেসার জ্যাকব ডাফি ওয়ানডে দলে ফিরেছেন। গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর এটিই তাঁর প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা। অন্যদিকে, দ্বিতীয় সন্তানের জন্মের কারণে ডেভন কনওয়ে এই সফরে থাকছেন না এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের চুক্তির কারণে রাচিন রবীন্দ্রকে এই সিরিজে পাওয়া যাবে না। ম্যাট হেনরির মতো অভিজ্ঞ পেসারদের এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।

মিচেল স্যান্টনারের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সফরটি শুরু হবে আগামী ১১ জুলাই গায়ানায় প্রথম ওয়ানডের মধ্য দিয়ে। প্রথম তিনটি ম্যাচ গায়ানায় অনুষ্ঠিত হওয়ার পর শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে বার্বাডোজে।

নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড:

মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাথু ফিশার, ডিন ফক্সক্রফট, মিচেল হে , নিক কেলি, টম ল্যাথাম , জেইডেন লেনক্স, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, বেন সিয়ার্স, নাথান স্মিথ এবং উইল ইয়াং।