ইশান ও তিলকের ঝড়ো হাফ-সেঞ্চুরি, জিম্বাবুয়েকে ৯০ রানে হারিয়ে ভারতের সিরিজ জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 5 মিনিট আগে
ইশান ও তিলকের ঝড়ো হাফ-সেঞ্চুরি, জিম্বাবুয়েকে ৯০ রানে হারিয়ে ভারতের সিরিজ জয়

ইশান ও তিলকের ঝড়ো হাফ-সেঞ্চুরি, জিম্বাবুয়েকে ৯০ রানে হারিয়ে ভারতের সিরিজ জয়

ইশান ও তিলকের ঝড়ো হাফ-সেঞ্চুরি, জিম্বাবুয়েকে ৯০ রানে হারিয়ে ভারতের সিরিজ জয়

ইশান কিষাণ ও তিলক বর্মার মারকুটে ব্যাটিং এবং বোলারদের সম্মিলিত নৈপুণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯০ রানের বিশাল জয় তুলে নিয়েছে ভারত। হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত এই ম্যাচে জয় পেয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করল শ্রেয়স আইয়ারের দল।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ভারতের শুরুটা খুব একটা ভালো হয়নি। দলীয় ১০ রানেই ওপেনার অভিষেক শর্মা (৮) সাজঘরে ফেরেন। তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী ৩টি চার ও ১টি ছক্কায় ৯ বলে ২০ রানের ঝড়ো ক্যামিও উপহার দিয়ে আউট হন।

তবে তৃতীয় উইকেটে অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (২৫) সঙ্গে নিয়ে ৬৬ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দেন ইশান কিষাণ। এরপর চতুর্থ উইকেটে সহ-অধিনায়ক তিলক বর্মাকে সঙ্গী করে জিম্বাবুয়ের বোলারদের ওপর তাণ্ডব চালান ইশান। দুই বামহাতি ব্যাটার মাত্র কয়েক ওভারেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ভারতের হাতে এনে দেন।

ইশান কিষাণ ৪৪ বলে ৯টি চার ও ২টি ছক্কায় অনবদ্য ৮১ রান করে আউট হন। অন্য প্রান্তে তিলক বর্মা মাত্র ২৩ বলে ফিফটি পূর্ণ করেন এবং শেষ পর্যন্ত ২৯ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৬০ রানে অপরাজিত থাকেন। শেষদিকে রিংকু সিং (১২) ও শিবম দুবের (৬*) ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৯ রান সংগ্রহ করে ভারত।

২২০ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরু থেকেই চাপে পড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট ১৯ বলে ৩২ রান করে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিলেও অধিনায়ক সিকান্দার রাজা (১), বেন কারান (২) ও ডিয়ন মায়ার্স (১৪) সুবিধা করতে পারেননি।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭.৫ ওভারে মাত্র ১২৯ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।