নাঈম হাসানকে হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ বিসিবির, তদন্তের দাবি
নাঈম হাসানকে হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ বিসিবির, তদন্তের দাবি
নাঈম হাসানকে হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ বিসিবির, তদন্তের দাবি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যের দ্বারা হয়রানি ও নির্যাতনের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেছে, একজন জাতীয় দলের ক্রিকেটারের সঙ্গে এমন অগ্রহণযোগ্য ও অনুপযুক্ত আচরণ অত্যন্ত দুঃখজনক এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
বিসিবি জানিয়েছে, ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত প্রত্যাশা করছে তারা। পাশাপাশি যারা এ ঘটনার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বোর্ড।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার খবর পাওয়ার পর থেকেই বিসিবি নাঈম হাসান ও তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করার চেষ্টা করছে।
এছাড়া বিষয়টির সমাধানে চট্টগ্রামের সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের সঙ্গেও বিসিবি সক্রিয়ভাবে যোগাযোগ করছে বলে জানানো হয়েছে।
