বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয়ের স্মৃতি ভুলে টি-২০ সংস্করণে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল সফরকারীরা।
১১০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন অজি অধিনায়ক মিচেল মার্শ। মাত্র ২৮ বলে ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৬০ রানের একটি টর্নেডো ইনিংস খেলেন তিনি। ওপেনার জশ ইংলিশ করেন ১৯ রান।
মার্শ ও ইংলিশের বিদায়ের পর কুপার কনোলি ১৪ রান করে আউট হলেও, বাকি কাজটুকু সহজেই সারেন ম্যাট রেনশ (৬) ও টিম ডেভিড। ১১তম ওভারের শেষ দুই বলে রিশাদ হোসেনকে ব্যাক-টু-ব্যাক ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন টিম ডেভিড (৩ বলে ১২)। ৫৪ বল বাকি থাকতেই ১১২ রান তুলে ম্যাচ জিতে নেয় অজিরা।
বাংলাদেশের পক্ষে লেগ-স্পিনার রিশাদ হোসেন ২২ রান দিয়ে ২টি এবং তাসকিন আহমেদ ২৬ রান দিয়ে ১টি উইকেট নেন।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু অজি বোলারদের তোপের মুখে পড়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৯ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা।
বাংলাদেশের হয়ে ৫১ বলে ৬১ রানের অসাধারণ একটি লড়াকু ইনিংস খেলেন তাওহীদ হৃদয়। এছাড়া রিশাদ হোসেনের ১৪ বলে ১৬ এবং শেষদিকে শরিফুল ইসলামের ৭ রানের সৌজন্যে একশ পার করে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার পক্ষে পেসার স্পেন্সার জনসন দুর্দান্ত বোলিং করেন। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে তিনি তুলে নেন ২টি উইকেট। এছাড়া নাথান এলিস ও অ্যাডাম জাম্পাও ২টি করে উইকেট শিকার করেন।
