সাকিব-কোহলির ভাইরাল কথোপকথনে মালিঙ্গার প্রতিক্রিয়া
-
1
তাওহীদ হৃদয়ের ব্যাটে রচিত হলো ইতিহাস, বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান
-
2
জিম্বাবুয়েকে ৪৩ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকার জয়
-
3
ইংল্যান্ড সফরের জন্য শ্রীলঙ্কার হোয়াইট-বল দল ঘোষণা, নেতৃত্বে কুশল মেন্ডিস, প্রত্যাবর্তন আসালঙ্কা ও শানাকার
-
4
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের শক্তিশালী স্কোয়াড ঘোষণা
-
5
আফগানিস্তানের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা, চোট সারিয়ে ফিরলেন বুমরাহ, নেই হার্দিক
সাকিব-কোহলির ভাইরাল কথোপকথনে মালিঙ্গার প্রতিক্রিয়া
সাকিব-কোহলির ভাইরাল কথোপকথনে মালিঙ্গার প্রতিক্রিয়া
সম্প্রতি ভিরাট কোহলি ও সাকিব আল হাসানের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে। সেই ভিডিওতে ভিরাট, সাকিবকে মালিঙ্গার সাথে তুলনা করে খোঁচা দেন। এবার সেই ভাইরাল ভিডিওর প্রতিক্রিয়া জানিয়েছেন শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা।
শুক্রবার, বাংলাদেশ ও ভারতের মধ্যকার চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে ক্রিজে কোহলির খুব কম সময় থাকলেও আলোচিত হয়েছেন ভক্তদের বিনোদন দিয়ে। ক্যামেরা এবং স্টাম্পের মাইকে ধরা পড়ে এই দৃশ্য। যেখানে কোহলিকে বলতে শোনা গেছে, "মালিঙ্গা বানা হুয়া, ইয়র্কার পে ইয়র্কার দে রাহা হ্যায়"। অথ্যৎ কোহলি সাকিবকে বলছেন, ক্রমাগত ইয়র্কার বোলিং করছেন যেন তিনি লাসিথ মালিঙ্গা।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে নজর এড়ায়নি মালিঙ্গারও। শনিবার টুইটারে ভিডিওটি শেয়ার দিয়ে লিখেছেন, "নিয়ামাই মালি" অথ্যৎ " দারুণ, ভাই"।
চেন্নাই টেস্টে সময়টা ভালো কাটছে না ভিরাট কোহলির। ভারতের দুই ইনিংসে ৬ ও ১৭ রান করে আউট হন কোহলি।
