সিলেট স্ট্রাইকার্সে যুক্ত হলেন সানজামুল
-
1
তিন বছর পর কি মুক্তি মিলছে ইমরান খানের, নেপথ্যে সমঝোতার আভাস
-
2
বুমরাহর বদলি হিসেবে শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে প্রথমবার ডাক পেলেন আকিব নবি
-
3
দুর্নীতির দায়ে যুক্তরাষ্ট্রের স্পিনার রেড্ডির আট বছরের নিষেধাজ্ঞা
-
4
শরফুদ্দৌলার চুক্তি বাতিল নয়, নবায়ন না করার সিদ্ধান্ত বিসিবির
-
5
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই যাচ্ছে বাংলাদেশ, বললেন হাবিবুল বাশার
সিলেট স্ট্রাইকার্সে যুক্ত হলেন সানজামুল
সিলেট স্ট্রাইকার্সে যুক্ত হলেন সানজামুল
বিপিএলের নবম আসরের ফাইনালিস্ট দল সিলেট স্ট্রাইকার্স চলতি আসরে একটি জয়ও তুলে নিতে পারেনি। ঘুরে দাঁড়াতে মরিয়া দলটির হোম গ্রাউন্ডে নিজেদের তৃতীয় ম্যাচেও হারল বাজে ভাবে। এরমাঝেই মাশরাফি বিন মর্তুজা গেল বিরতিতে। চোটের কারণে ছিটকে গেলেন জাওয়াদ মোহাম্মদ, বদলি হিসাবে সিলেট স্কোয়াডে যুক্ত হলেন সানজামুল ইসলাম।
আজ এক বিবৃতিতে সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করেছে, বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম চলমান দশম বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট স্ট্রাইকার্স দলে জাওয়াদ মোহাম্মদের পরিবর্তে স্কোয়াডে এসেছেন। ইতিমধ্যেই দলে যোগ দিয়েছেন সানজামুল।
এর আগে সিলেটে অনুশীলন সেশনে অলরাউন্ডার জাওয়াদ কুঁচকিতে চোট পান, ফলে টুর্নামেন্টের বাকি অংশ থেকেই তিনি ছিটকে যান। জাওয়াদ অবশ্য সিলেট দলে থেকেও ম্যাচ খেলার কোনো সুযোগ পাননি।
অপরদিকে তার জায়গায় আসা সানজামুল ইসলাম এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে 'ডি' ক্যাটাগরি থেকে অবিক্রিত থেকে যান। গত আসরে তিনি ছিলেন ফরচুন বরিশালে। দেশের জার্সিতে এক টেস্ট ও ৩ ওয়ানডে খেলা সানজামুল টি-টোয়েন্টি ক্রিকেটে খেলেছেন মোট ৮০ ম্যাচ। যেখানে তার উইকেট সংখ্যা ৫৩।
ঢাকা পর্বে টানা দুই ম্যাচ হেরে আসা সিলেট স্ট্রাইকার্স ঘরের মাঠে এসে পেল হ্যাটট্রিক হারের স্বাদ। তাতেই যেন প্রথম দল হিসাবে তাদের ছোঁয়া হয়ে গেল ফাই-ফারের এক অন্যরকম এক রেকর্ড। সিলেট নিজেদের পরের ম্যাচ খেলতে নামবে আগামীকাল দুপুরে, প্রতিপক্ষ দুর্দান্ত ঢাকা।
