সন্ধ্যায় ম্যাচ, সকালেই মাঠে সাকিব
-
1
মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হলেন কাইরন পোলার্ড
-
2
ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে হারিয়ে শিরোপা জিতল আফগানিস্তান
-
3
ওয়ানডেতে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের উত্থান, আট নম্বরে ইংল্যান্ড
-
4
নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত
-
5
ভারত সিরিজে পেসারদের ক্লান্তি এড়াতে কিউই স্কোয়াডে ব্যাপক রদবদল
সন্ধ্যায় ম্যাচ, সকালেই মাঠে সাকিব
সন্ধ্যায় ম্যাচ, সকালেই মাঠে সাকিব
বিপিএল দশম আসরে সিলেট পর্বের আজ শেষ দিন। সন্ধ্যায় রংপুর রাইডার্সের ম্যাচ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। তবে রংপুরের অন্যতম তারকা সাকিব আল হাসান সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পা রাখেন সকাল-সকাল। রানে ফিরতে মরিয়া সাকিব, একাকী অনুশীলনে চালাচ্ছেন তাণ্ডব।
নিজেকে ফিরে পেতে কঠোর অনুশীলনে সাকিব আল হাসান। এর আগেও দুই দিন একাকী ব্যাটিং অনুশীলন করেছেন। আজ রংপুর রাইডার্সের কোচ সোহেল ইসলামকে নিয়ে চলে আসলেন সিলেট স্টেডিয়ামের আনসার ক্যাম্পে। অনুশীলনে লম্বা সময় ব্যাটিং করছেন সাকিব।
চোখ নিয়ে বেশ ভোগান্তিতেই আছেন সাকিব আল হাসান। ভারত, লন্ডন, সিঙ্গাপুরে ডাক্তার দেখিয়েও কিছুতেই যেন কিছু হচ্ছে না এই তারকা অলরাউন্ডারের। চোখের সমস্যা ব্যাটিংয়েই বড় বাধা হচ্ছে। এবারের বিপিএলে তাই রংপুর রাইডার্সের হয়ে সাকিবকে মূলত দেখা যাচ্ছে বোলার হিসেবেই। সিঙ্গাপুর থেকে ফিরে বিপিএলে সিলেট পর্বের প্রথম ম্যাচে মাঠে নামেন সাকিব। যেখানে প্রথম ম্যাচে আট নম্বরে ব্যাট করতে দেখা যায় টাইগার অধিনায়ককে। এরপর দুর্দান্ত ঢাকার বিপক্ষে ব্যাটিংই করতে নামেননি। দলের ৮ উইকেট হারানোর পরেও ব্যাট করেননি তিনি। সাকিব আল হাসানকে ব্যাট করতে দেখা যায়নি গত ৩০ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচেও। সন্ধ্যায় রংপুরের ম্যাচ, তাই বিকাল পর্যন্ত খেলোয়াড়রা বিশ্রামেই থাকবেন টিম হোটেলে। কিন্তু সেখানে ব্যাতিক্রম ছিলেন সাকিব আল হাসান। একাই অনুশীলন করতে এলেন, সঙ্গে নিয়ে আসলেন কোচ সোহেল ইসলামকে।