জিম আফ্রো টি-টেন লিগ মাতাবেন রিশাদ হোসেন
-
1
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে তদন্ত কমিটি
-
2
রাজনীতি, দেশে ফেরা ও অনিশ্চয়তা নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান
-
3
সিলেটেই দ্বিতীয় টেস্ট, বৃষ্টির শঙ্কার মধ্যেও ভেন্যু নিশ্চিত বিসিবির
-
4
নাহিদের আগুনে পুড়ল পাকিস্তান, ১০৪ রানের জয় বাংলাদেশের
-
5
মিরপুরে ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
জিম আফ্রো টি-টেন লিগ মাতাবেন রিশাদ হোসেন
জিম আফ্রো টি-টেন লিগ মাতাবেন রিশাদ হোসেন
জিম আফ্রো টি-টেন লিগে হারারে বোল্টস দলের হয়ে মাঠ মাতাবেন রিশাদ হোসেন। কয়দিন আগেই বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্স রিশাদকে ড্রাফট থেকে দলে টেনে নেয়। এবার সরাসরি চুক্তিতে রিশাদ খেলবেন হারারে বোল্টসে।
সরাসরি চুক্তিতে লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনকে দলে ভিড়িয়েছে হারারে বোল্টস ফ্র্যাঞ্চাইজি। জিম আফ্রো টি-টেন লিগে এবারই প্রথম খেলতে যাচ্ছেন রিশাদ।
হারারে বোল্টস দলে রিশাদ সতীর্থ হিসাবে পাবেন লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা, কিউই তারকা জিমি নিশাম, স্কটল্যান্ডের জর্জ মুন্সে, ওয়েস্ট ইন্ডিজের কেনার লুইসকে।
হারারেতে আগামী ২১ সেপ্টেম্বর শুরু হবে এবারের জিম আফ্রো টি-টেন লিগ। দেড় সপ্তাহের এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৯ সেপ্টেম্বর।
