৮ ম্যাচ খেলতে আসছে শ্রীলঙ্কা, কোন ম্যাচ নেই মিরপুরে
-
1
তিন বছর পর কি মুক্তি মিলছে ইমরান খানের, নেপথ্যে সমঝোতার আভাস
-
2
বুমরাহর বদলি হিসেবে শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে প্রথমবার ডাক পেলেন আকিব নবি
-
3
দুর্নীতির দায়ে যুক্তরাষ্ট্রের স্পিনার রেড্ডির আট বছরের নিষেধাজ্ঞা
-
4
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই যাচ্ছে বাংলাদেশ, বললেন হাবিবুল বাশার
-
5
শরফুদ্দৌলার চুক্তি বাতিল নয়, নবায়ন না করার সিদ্ধান্ত বিসিবির
৮ ম্যাচ খেলতে আসছে শ্রীলঙ্কা, কোন ম্যাচ নেই মিরপুরে
৮ ম্যাচ খেলতে আসছে শ্রীলঙ্কা, কোন ম্যাচ নেই মিরপুরে
১ মার্চ পূর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। ৩ টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডের পর ২ টি টেস্ট আছে এই সফরে। ৪ মার্চ টি-টোয়েন্টি দিয়ে শুরু, শেষ ৩০ মার্চ থেকে শুরু হতে যাওয়া শেষ টেস্ট দিয়ে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। টি-টোয়েন্টি সিরিজ হবে সিলেটে, ওয়ানডে সিরিজ চট্টগ্রামে, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ সাইকেলের অংশ দুই টেস্টের একটি হবে সিলেটে, বাকিটা চট্টগ্রামে। কোন ম্যাচই নেই মিরপুরে। টি-টোয়েন্টি সিরিজের ১ম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬ টা থেকে, শেষ ম্যাচ বিকাল ৩ টা থেকে। ওয়ানডে সিরিজের ১ম দুই ম্যাচ বেলা আড়াইটায় শুরু হবে, ২ টেস্টের মত ৩য় ওয়ানডেও শুরু সকাল ১০ টায়। বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সূচি- ১ম টি-টোয়েন্টি- ৪ মার্চ, সিলেট ২য় টি-টোয়েন্টি- ৬ মার্চ, সিলেট ৩য় টি-টোয়েন্টি- ৯ মার্চ, সিলেট ১ম ওয়ানডে- ১৩ মার্চ, চট্টগ্রাম ২য় ওয়ানডে- ১৫ মার্চ, চট্টগ্রাম ৩য় ওয়ানডে- ১৮ মার্চ, চট্টগ্রাম ১ম টেস্ট- ২২-২৬ মার্চ, সিলেট ২য় টেস্ট- ৩০ মার্চ-৩ এপ্রিল, চট্টগ্রাম।
