তামিম ইকবালের আরও এক টস জয়
-
1
তিন বছর পর কি মুক্তি মিলছে ইমরান খানের, নেপথ্যে সমঝোতার আভাস
-
2
বুমরাহর বদলি হিসেবে শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে প্রথমবার ডাক পেলেন আকিব নবি
-
3
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই যাচ্ছে বাংলাদেশ, বললেন হাবিবুল বাশার
-
4
দুর্নীতির দায়ে যুক্তরাষ্ট্রের স্পিনার রেড্ডির আট বছরের নিষেধাজ্ঞা
-
5
অস্ট্রেলিয়া মিশনে ইতিবাচক শুরু, ডারউইনের প্রস্তুতিতে স্বস্তি খুঁজে পেল বাংলাদেশ
তামিম ইকবালের আরও এক টস জয়
তামিম ইকবালের আরও এক টস জয়
পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুর্দান্ত ঢাকা দিনের প্রথম ম্যাচে লড়াইয়ে নামছে ফরচুন বরিশালের বিরুদ্ধে। সুপার ফোরের রেসে থাকতে হলে আজকের ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই তামিমদের সামনে। টস ভাগ্য আজও তামিম ইকবালের পক্ষে, সিদ্ধান্ত নিলেন আগে ব্যাট করার। ঢাকার সেরা একাদশে ফিরলেন মোসাদ্দেক হোসেন। বরিশালের জার্সিতে কেশব মহারাজের অভিষেক।
বিপিএলের পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে দুর্দান্ত ঢাকার অবস্থান। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়ের পর তারা হেরেছে টানা ৮ ম্যাচ। বিপরীতে ৮ ম্যাচে নিয়ে সমান ৪ জয় ও হার নিয়ে পয়েন্ট টেবিলের চারে আছে তামিমের ফরচুন বরিশাল। হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে দুপুর দেড়টায়। দুই দলের সেরা একাদশেই এসেছে পরিবর্তন। ফরচুন বরিশাল পেসার আকিফ জাভেদকে বসিয়ে আজকের ম্যাচে নিয়েছে কেশব মহারাজকে। এই ম্যাচ দিয়েই এই প্রোটিয়া স্পিনারের হয়েছে বিপিএল অভিষেক। দুই দলের প্রথম দেখায় ৪০ রানের জয় পায় ফরচুন বরিশাল। তামিম, মুশফিকদের দেওয়া ১৯০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৪৯ রানের বেশি করতে পারেনি তাসকিন আহমেদের দল।ফরচুন বরিশাল একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, আহমেদ শেহজাদ, শোয়েব মালিক, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ওবেদ ম্যাককয়, কেশব মহারাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
দুর্দান্ত ঢাকা একাদশ–
মোহাম্মদ নাইম শেখ, অ্যালেক্স রস, মেহরব হাসান, শন উইলিয়ামস, মোসাদ্দেক হোসেন, অ্যাডাম ম্যাথু রসিংটন (উইকেটকিপার), আলাউদ্দিন বাবু, সাইফ হাসান, তাসকিন আহমেদ (অধিনায়ক), আরাফাত সানি ও শরিফুল ইসলাম।
