সাকিবদের বিপক্ষেও টসে জিতলেন তামিম
-
1
তিন বছর পর কি মুক্তি মিলছে ইমরান খানের, নেপথ্যে সমঝোতার আভাস
-
2
বুমরাহর বদলি হিসেবে শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে প্রথমবার ডাক পেলেন আকিব নবি
-
3
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই যাচ্ছে বাংলাদেশ, বললেন হাবিবুল বাশার
-
4
দুর্নীতির দায়ে যুক্তরাষ্ট্রের স্পিনার রেড্ডির আট বছরের নিষেধাজ্ঞা
-
5
অস্ট্রেলিয়া মিশনে ইতিবাচক শুরু, ডারউইনের প্রস্তুতিতে স্বস্তি খুঁজে পেল বাংলাদেশ
সাকিবদের বিপক্ষেও টসে জিতলেন তামিম
সাকিবদের বিপক্ষেও টসে জিতলেন তামিম
বিপিএলে আজ হাইভোল্টেজ ম্যাচ। চট্টগ্রামে রাতের ম্যাচে মাঠে নামছে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। যে লড়াই সাকিব বনাম তামিমেরও। টস ভাগ্য যথারীতি তামিম ইকবালের পক্ষে, সিদ্ধান্ত নিলেন আগে ব্যাট করার। বরিশালের জার্সিতে ইংলিশ উইকেটকিপার ব্যাটার টম ব্যান্টনের বিপিএল অভিষেক। রংপুরের সেরা একাদশে মুমিনুল হক।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬ টায়। দুই দলের সেরা একাদশেই এসেছে পরিবর্তন।
রংপুর রাইডার্সের অবস্থানটা এখনো পয়েন্ট টেবিলের শীর্ষে। ১০ ম্যাচ খেলে ৮ টি জয় ও ২ হার নিয়ে দলটি আছে ফুরফুরে মেজাজে। টানা ৭ ম্যাচ ধরে তারা অপরাজিত। অন্যদিকে, শেষ তিন ম্যাচে জয় নিয়ে আত্মবিশ্বাসী বরিশালের ক্রিকেটাররাও। সেই ধারা অব্যাহত রেখে সাকিব, সোহানদের হারাতে মুখিয়ে আছে তামিম, মুশফিকরা। ১০ ম্যাচ খেলা বরিশাল ছয় জয় নিয়ে আছে টেবিলের তিনে।রংপুর রাইডার্স একাদশ-
সাকিব আল হাসান, ব্রেন্ডন কিং, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), মুমিনুল হক, শামীম পাটোয়ারী, ডোয়াইন প্রিটোরিয়াস, টম মুরস, জিমি নিশাম, শেখ মেহেদী, আবু হায়দার রনি ও হাসান মাহমুদ।
ফরচুন বরিশাল একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, টম ব্যান্টন, মুশফিকুর রহিম (উইকেটকিপার), কাইল মায়ের্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, কামরুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও কেশব মহারাজ।
