৫ ছক্কা থেকেই সাইফউদ্দিন-মিলারের বন্ধুত্ব
-
1
বিপিএলে ফিক্সিং নিষিদ্ধ চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক ও কর্মকর্তা
-
2
বিনা লড়াইয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
-
3
স্মৃতি ও সংহতির বার্তায় কাঠমান্ডু সফরে বাংলাদেশ
-
4
অভিষেকের রেকর্ড সেঞ্চুরিতে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করল ভারত
-
5
শ্রীলঙ্কাকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়
৫ ছক্কা থেকেই সাইফউদ্দিন-মিলারের বন্ধুত্ব
৫ ছক্কা থেকেই সাইফউদ্দিন-মিলারের বন্ধুত্ব
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রম থেকে মিরপুর। জাতীয় দলের খেলা থেকে বিপিএল। মোহাম্মদ সাইফউদ্দিনের সামনেই ৫ আঙুল দেখিয়ে ৫ ছক্কার কথা মনে করালেন ডেভিড মিলার। সাইফউদ্দিনের চাওয়াতে, একসাথে ছবিও তুলেছেন। ২০১৭'তে সাইফউদ্দিনকে ওভারে ৫ ছক্কা মেরেছিলেন মিলার। রোববার অনুশীলনে সেই ইঙ্গিত করে মজার ছলে ছবিটি তুলেছেন দু'জনে।
সেই ২০১৭ থেকে ২০২৪; মাঝখানে চলে গেছে ৭ বছর। কিন্তু এখনো সেই মিলার দুঃস্মৃতি চাইলেও ভুলতে পারছেন না সাইফউদ্দিন। পারবেন কি করে! ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিক ব্যাটসম্যান মিলারের কাছে বেধড়ক মার খেয়েছিলেন সাইফউদ্দিন। বিপিএল খেলতে এসেই সাইফউদ্দিনের সঙ্গে ব্যাটিং নিয়ে আলাপ করেছেন মিলার। ফরচুন বরিশালের অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে আসেন ডেভিড মিলার। সাইফউদ্দিনের সাথে ৫ ছক্কা নিয়ে কথা হয়েছে?'হ্যাঁ, বাসে থাকাকালে!'মোহাম্মদ সাইফুদ্দিনের এক ওভারে টানা পাঁচটি ছক্কা পেটালেন প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলার। সেই তান্ডব এবার মিলারকে সাথে নিয়েই স্মরণ করলেন সাইফউদ্দিন। মিলার এখন তার সতীর্থ। ফরচুন বরিশালের হয়ে বিপিএল মাতাতে সকালেই ঢাকায় এসেছেন দক্ষিণ আফ্রিকার এই মারকুটে ব্যাটার। এরপর সরাসরি যোগ দেন মিরপুরে দলীয় অনুশীলনে। সেখানেই সাইফউদ্দিন-মিলারের ‘মধুর’ পুনর্মিলন!
