'অনেকে খারাপ করেও ট্রল হতে-হতে তারকা হয়ে গেছে'
-
1
পাকিস্তানের জন্য বড় ধাক্কা, আঙুল ভেঙে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শান মাসুদ
-
2
আলজারি জোসেফ ও ড্যারেন স্যামির মধ্যে বিতর্ক
-
3
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে জোহানেসবার্গ বা কেপটাউনে
-
4
অলরাউন্ড সাকিব ও হৃদয়ের কার্যকর ইনিংসে ক্যান্ডির বিরুদ্ধে জাফনার জয়
-
5
চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ফিরলেন লিটন দাস
'অনেকে খারাপ করেও ট্রল হতে-হতে তারকা হয়ে গেছে'
'অনেকে খারাপ করেও ট্রল হতে-হতে তারকা হয়ে গেছে'
ব্যাটিং ভরাডুবির দিনে আজকের দিনে বাংলাদেশের সেরা পারফর্মার তাইজুল ইসলাম। বল হাতে দাপট দেখিয়ে দলকে দিনশেষে কিছুটা হলেও স্বস্তিতে রাখেন। টেস্টে ২০০ উইকেট প্রাপ্তির দিনে ফাইফারের স্বাদও পেয়েছেন তাইজুল ইসলাম। তবে এতো সব অর্জনের মাঝেও তাইজুলের আছে আক্ষেপ। দিনের খেলা শেষে তাইজুল শোনালেন না বলা কিছু কথা।
ম্যাচের পর ম্যাচ পারফর্ম করেও তাইজুল ইসলাম সেরা একাদশে নিয়মিত হতে পারেননি। টিম কম্বিনেশন মেলাতে না পারলেই একাদশের বাইরে রাখা হয় তাইজুলকে। আবার এমনও হয় আগের সিরিজে সেরা পারফর্মার, পরের সিরিজে কোন কারণ ছাড়াই উপেক্ষিত। এসব ঘটনা স্বাভাবিকভাবেই তাইজুলের মন খারাপের বড় কারণ। তাই তো আজ মিরপুরে তাইজুল শোনালেন না বলা অনেক কথা,
‘আসলে আমাদের দেশে সত্যি কথা বলতে কী, অনেক কিছুই মুখে মুখে হয় আর কী। মুখে মুখে বিষয়টা হলো, অনেকে আছে খারাপ করেও অনেক সময় আছে ট্রল হতে হতে তারকা হয়ে গেছে। আবার অনেক ভালো করে তারকা হতে পারেনি। এরকম অনেক হয়েছে। আমি এটা মেনে নিয়েছি। মেনে নেওয়া ছাড়া কোনো (উপায়) নাই।’
সাকিব আল হাসানের কারণে তাইজুল ইসলামের একাদশে সুযোগ পাওয়াই কঠিন হয়ে যায়। সাকিবের অবসর যেহেতু প্রায় নিশ্চিত, এই ভেবে কি তাইজুল কিছুটা হলেও স্বস্তিতে থাকবেন? হাসতে-হাসতে উত্তর দিলেন তাইজুল, 'সবাই মনে করে সাকিব ভাই থাকলেও সাকিব ভাইয়ের কারণে উইকেট পাই। না থাকলেও সাকিব ভাইয়ের কারণে আমি উইকেট পাই।'
