টি-টোয়েন্টি বিশ্বকাপঃ যে রেকর্ড কেবল সাকিব আল হাসান ও রোহিত শর্মার
-
1
ইমরান খানের সুচিকিৎসার দাবিতে ৭ অজি প্রাক্তন অধিনায়কের চিঠি
-
2
রেনশ,এলিসের দুর্দান্ত পারফরম্যান্সে জিম্বাবুয়েকে হারিয়ে শুভসূচনা অস্ট্রেলিয়ার
-
3
বাংলাদেশি পেসার খালেদ আহমেদের বোলিংয়ে ল্যাঙ্কাশায়ারের পতন
-
4
আসিফ নজরুলের একক সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ, এনএসসির তদন্ত প্রতিবেদন
-
5
টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
টি-টোয়েন্টি বিশ্বকাপঃ যে রেকর্ড কেবল সাকিব আল হাসান ও রোহিত শর্মার
টি-টোয়েন্টি বিশ্বকাপঃ যে রেকর্ড কেবল সাকিব আল হাসান ও রোহিত শর্মার
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০ ওভারি ফরম্যাটে সেরা হবার লড়াই। এখন অব্দি মাঠে গড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ টি আসর। চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে ৯ম আসর।
২০০৭, ২০০৯, ২০১০, ২০১৪, ২০১৬, ২০২১, ২০২২- পূর্বের ৮ টি আসরেই খেলেছেন এমন ক্রিকেটারের সংখ্যা কেবল ২। ভারতের রোহিত শর্মা ও বাংলাদেশের সাকিব আল হাসান।
২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারত। সেখানে অধিনায়ক হিসাবে আছেন রোহিত শর্মা। তাই সব ঠিকঠাক থাকলে এবারে ৯ম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন তিনি।
অন্যদিকে বাংলাদেশ এখনো বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেনি। তবে ঘোষণা করলে সেখানে যে সাকিব আল হাসান থাকবেন তা ধরে নেওয়াই যায়। তাই এবারে রেকর্ড ৯ম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার পারফরম্যান্স-
ম্যাচ- ৩৯
রান- ৯৬৩
গড়- ৩৪.৩৯
স্ট্রাইক রেট- ১২৭.৮৮
সর্বোচ্চ- ৭৯*
ফিফটি- ৮
টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসানের পারফরম্যান্স-
ম্যাচ- ৩৬
রান- ৭৪২
গড়- ২৩.৯৩
স্ট্রাইক রেট- ১২২.৪৪
সর্বোচ্চ- ৮৪
ফিফটি- ৩
উইকেট- ৪৭
গড়- ১৮.৬৩
ইকোনমি- ৬.৭৮
সেরা বোলিং ফিগার- ৪/৯
ইনিংসে ৪ উইকেট- ৩ বার।
