দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ
-
1
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে মুক্ত মানসিকতা নিয়ে খেলার আহ্বান অধিনায়ক বাবর আজমের
-
2
স্পিন-জাদুতে আমিরাতকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা
-
3
নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনেও ভারত এগিয়ে, মানছেন মিচেল স্যান্টনার
-
4
টি-টোয়েন্টিতে একলাফে ৬৫ ধাপ এগিয়ে সরাসরি ২৫তম স্থানে প্রোটিয়া ব্যাটার
-
5
বিসিসিআইয়ের নতুন অ্যাসোসিয়েট পার্টনার ক্যাম্পা, এসবিআই লাইফ ও চ্যাটজিপিটি, চুক্তি ১৩০ কোটি রুপিরও বেশি
দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ
দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ
ভারতের বিপক্ষে কানপুর টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে দুই ওপেনারকে হারিয়ে ফেলে বাংলাদেশ। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে টাইগারদের সংগ্রহ ৭৪ রান। ২৪ বলে শূন্য রানে আউট হলেন জাকির হাসান। আকাশ দ্বীপের দ্বিতীয় শিকার হন সাদমান। তবে শান্ত-মুমিনুলের ব্যাটে চড়ে লাঞ্চ ব্রেকে গেল বাংলাদেশ।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুর আধঘণ্টা নির্বিঘ্নে কাটিয়ে দেন সাদমান ইসলাম ও জাকির হাসান। তবে থিতু হয়েও রানের দেখা পাননি জাকির। ২৪ বল উইকেটে কাটিয়েও রানের খাতা খুলতে পারলেন না জাকির হাসান। আকাশ দ্বীপের করতে আসা প্রথম ওভারেই জাকির ফেরত যান প্যাভিলিয়নে।
জাকিরের পর আরেক ওপেনার সাদমান ইসলামকেও বিদায় করেন আকাশ। নিজের তিন ওভারের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে কানপুর টেস্টে ভারতকে এনে দেন উড়ন্ত শুরু। লেগ বিফোরের ফাঁদে পড়া সাদমান ৩৬ বলে ২৪ রান করেন। প্রথমে অবশ্য আম্পায়ার বোলার-ফিল্ডারদের আবেদনে সাড়া দেননি। রিভিউ চ্যালেঞ্জ নিয়ে সাদমানের উইকে নিশ্চিত করেন রোহিত শর্মা।
২৯ রানে দুই উইকেট হারানো বাংলাদেশকে এরপর অবশ্য স্বস্তি এনে দেন তিনে নামা মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দু'জনেই খেলেছেন সমান ৪৮টি করে বল। প্রথম সেশন শেষে মুমিনুল অপরাজিত ১৭ রানে, অধিনায়ক শান্ত ব্যাট করতে নামবেন নামের পাশে ২৮ রান নিয়ে।
ভারতীয় বোলারদের মধ্যে আকাশ দ্বীপ একাই দখলে নেন জোড়া উইকেট। ৬ ওভারে কেবল ১৪ রান খরচায় বাংলাদেশের দুই ওপেনারকে ফিরিয়েছেন।
