সাকিবের পর লঙ্কা টি-টেনে দল পেলেন সৌম্য সরকার
-
1
জিম্বাবুয়েকে ৪৩ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকার জয়
-
2
ইংল্যান্ড সফরের জন্য শ্রীলঙ্কার হোয়াইট-বল দল ঘোষণা, নেতৃত্বে কুশল মেন্ডিস, প্রত্যাবর্তন আসালঙ্কা ও শানাকার
-
3
তাওহীদ হৃদয়ের ব্যাটে রচিত হলো ইতিহাস, বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান
-
4
আফগানিস্তানের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা, চোট সারিয়ে ফিরলেন বুমরাহ, নেই হার্দিক
-
5
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের শক্তিশালী স্কোয়াড ঘোষণা
সাকিবের পর লঙ্কা টি-টেনে দল পেলেন সৌম্য সরকার
সাকিবের পর লঙ্কা টি-টেনে দল পেলেন সৌম্য সরকার
লঙ্কা টি-টেন সুপার লিগের উদ্বোধনী সংস্করণে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দল পেলেন সৌম্য সরকার। সাকিবকে অবশ্য সরাসরি চুক্তি আগেই দলে যুক্ত করে গল মারভেলস ফ্র্যাঞ্চাইজি। আজ প্লেয়ার্স ড্রাফট থেকে ওপেনার সৌম্যকে কিনে নেয় হাম্বানটোটা বাংলা টাইগার্স।
লঙ্কা টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটের আগেই সাকিব আল হাসানকে দলে নিয়েছে গল মারভেলস। প্লাটিনাম প্লেয়ার ক্যাটাগরিতে থাকা সাকিবকে প্রি-ড্রাফট বাছাইয়ে দলে যুক্ত করে গল ফ্র্যাঞ্চাইজি। আজ প্লেয়ার্স ড্রাফট থেকে আরও এক বাংলাদেশি এই লিগে পায় দল।
হাম্বানটোটা বাংলা টাইগার্স ফ্র্যাঞ্চাইজি ড্রাফটের টেবিল থেকে বাংলাদেশের তারকা ওপেনার সৌম্য সরকারকে দলে ভেড়ায়। বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরি 'সি' তে থাকা সৌম্যকে তারা কিনে নেয় ভিত্তিমূল্যে। সবকিছু ঠিক থাকলে এবারই প্রথম কোনো বিদেশি লিগ মাতাতে যাবেন সৌম্য।
হাম্বানটোটা দলে সৌম্য সরকার সতীর্থ হিসেবে পাবেন দাসুন শানাকা, ইফতিখার আহমেদ, হযরতউল্লাহ জাজাই, কুশল পেরেরা, মোহাম্মদ শাহজাদকে।
আগামী ১২ ডিসেম্বর শুরু হবে ছোট্ট সংস্করণের টুর্নামেন্টটি। শেষ হবে ২২ ডিসেম্বর। তার আগে আজ ১০ নভেম্বর অনুষ্ঠিত হয় ক্রিকেটারদের নিলাম। যেখানে অংশ নেয় ছয়টি ফ্র্যাঞ্চাইজি।
