বিদায় নিলেও সন্তুষ্ট চট্টগ্রামের অধিনায়ক শুভাগত
-
1
তিন বছর পর কি মুক্তি মিলছে ইমরান খানের, নেপথ্যে সমঝোতার আভাস
-
2
বুমরাহর বদলি হিসেবে শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে প্রথমবার ডাক পেলেন আকিব নবি
-
3
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই যাচ্ছে বাংলাদেশ, বললেন হাবিবুল বাশার
-
4
দুর্নীতির দায়ে যুক্তরাষ্ট্রের স্পিনার রেড্ডির আট বছরের নিষেধাজ্ঞা
-
5
অস্ট্রেলিয়া মিশনে ইতিবাচক শুরু, ডারউইনের প্রস্তুতিতে স্বস্তি খুঁজে পেল বাংলাদেশ
বিদায় নিলেও সন্তুষ্ট চট্টগ্রামের অধিনায়ক শুভাগত
বিদায় নিলেও সন্তুষ্ট চট্টগ্রামের অধিনায়ক শুভাগত
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দিনের প্রথম ম্যাচে জয় লাভ করেছে ফরচুন বরিশাল। প্লে-অফের প্রথম ম্যাচ, এলিমিনেটর পর্যায়ের- যেখানে প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে বলতে হয়েছে বিদায়। শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে চট্টগ্রাম। জবাবে ব্যাট করতে নেমে ১৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম চৌধুরী।
১২ ম্যাচে ৭ জয়, ৫ হার নিয়ে টেবিলের ৪ নম্বর দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে চট্টগ্রাম। জয় ও হার অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ছিল দলটির সাথে। সবমিলিয়ে কেমন হলো তাঁদের এই যাত্রা? অধিনায়ক শুভাগত বললেন, তিনি সন্তুষ্ট।“টুর্নামেন্ট জুড়ে বলব যে আমি সন্তুষ্ট। আমরা যেভাবে ক্রিকেট খেলেছি, প্লে-অফে খেলেছি। প্লে-অফে হয়ত ভালো করতে পারিনি। ছেলেরা যেভাবে খেলেছে যেভাবে পারফর্ম করেছে আত্মবিশ্বাসের সাথে মোমেন্টাম এনে দিয়েছে আমি খুশি।''আজকের ম্যাচে রান তোলার বেলায় একেবারেই কৃপণতা দেখিয়েছে চট্টগ্রাম। একদিক দিয়ে উইকেটও হারিয়েছে। ওপেনার জশ ব্রাউনের ৩৪ রান, শুভাগত’র ২৪ রান ছিল সর্বোচ্চ স্কোর। বাকিদের চেষ্টা তেমন কাজে লাগেনি। এ প্রসঙ্গে বলতে গিয়ে চট্টগ্রাম অধিনায়ক বলেন,
“হ্যাঁ অবশ্যই যতটা দেখেছি শুরুর দিকে আমরা টসের আগে যখন দেখলাম উইকেট খুব ভালো ছিল, শক্ত ছিল। আমরা সেভাবে কাজে লাগাতে পারিনি। আমাদের টপ অর্ডার যারা ছিল তারা ঐভাবে পাওয়ারপ্লেটা কাজে লাগাতে পারেনি। আমরা উইকেটও হারিয়েছি কিছু। এটা আমাদের জন্য হতাশাজনক যে এরকম উইকেটেও একটা ভালো সংগ্রহ পাইনি।''গতবারের চেয়ে এবারের দল নিয়ে বেশ খুশি ছিলেন শুভাগত। নিজেদের ‘বন্ডিং’ বেশ ভালো ছিল বলে জানালেন। যারা খেলেছে সবাই সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে, যার ফলে ফলাফলও এসেছে নিজেদের পক্ষে। সুযোগ মিলেছিল প্লে-অফ খেলার।
