জিম্বাবুয়ে সিরিজ বাদ দিয়ে ডিপিএলে কেন সাকিব, বললেন নিজেই
-
1
হেডিংলে টেস্টে পাকিস্তানের চরম বিপর্যয়, আবহাওয়া বাঁধাকে দায়ী করলেন উমর গুল
-
2
বাবর আজমের ফেরায় স্বস্তি পাকিস্তান শিবিরে, লর্ডস টেস্টে জয়ের খোঁজে শান মাসুদের দল
-
3
আঘাতের কারণে দল থেকে ছিটকে গেলেন ফারিহা, বিকল্প ফারজানা
-
4
টেস্ট ক্রিকেটে শরিফুলের ঐতিহাসিক লাফ, টেস্টের নতুন শীর্ষ বোলার মিচেল স্টার্ক
-
5
শেরেবাংলা স্টেডিয়ামে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড বাতিলের খবরটি মিথ্যা- বিসিবি
জিম্বাবুয়ে সিরিজ বাদ দিয়ে ডিপিএলে কেন সাকিব, বললেন নিজেই
জিম্বাবুয়ে সিরিজ বাদ দিয়ে ডিপিএলে কেন সাকিব, বললেন নিজেই
আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিকান্দার রাজার নেতৃত্বে আসছে জিম্বাবুয়ে দল। তবে সিরিজে অন্তত ২ ম্যাচে আনঅ্যাভেইলেবল সাকিব আল হাসান। বাংলাদেশ জাতীয় দলের বাকি খেলোয়াড়রা যেখানে ডিপিএল আর অনুশীলনে ব্যস্ত, সাকিব তখন আমেরিকায় পরিবারের সঙ্গে। সিরিজ শুরুর আগে সাকিব দেশে ফেরত আসলেও ম্যাচ খেলবেন ডিপিএলে। শেখ জামাল ক্লাবকে দিয়ে যাওয়া কথা রাখতেই সাকিবের এমন সিদ্ধান্ত।
ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের অন্তত প্রথম দুই ম্যাচ মিস করবেন সাকিব আল হাসান। ফিটনেস ঠিক অবস্থায় থাকলে সাকিব ফিরতে পারেন চট্টগ্রামে ৩য় টি-টোয়েন্টি থেকে। সাকিব অবশ্য জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগে ডিপিএলের সুপার লিগ পর্বে অন্তত দুই ম্যাচ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন।
কেন জাতীয় দলের খেলা বাদ দিয়ে ঘরোয়া আসর মাতাবেন সাকিব? নিজেই দিলেন এর ব্যাখ্যা,
'জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব। দেশে হয়তো এ নিয়ে একটা কনফিউশন (দ্বিধা) চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটা নিয়ে কথা চলছে যে আমি জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে খেলব না, ডিপিএল খেলব...আসলে কোচ, অধিনায়ক সবার সঙ্গে আগে কথা বলে রেখেছিলাম। কোচ বলেছিলেন দুটো ম্যাচ খেললেই হবে। এরপর অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলি, তারা বলেছে দুটো না তিনটা ম্যাচ খেলো, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি বলেছি সমস্যা নেই। এটাই সিদ্ধান্ত হয়েছে, যেটা নিয়ে দেশে এত কনফিউশন দেখতে পাচ্ছি। খুবই অবান্তর আলোচনা।'
সাকিব ম্যাচ খেলার বিষয়ে আবারও পরিষ্কার করলেন, 'আসলে এগুলো আলোচনার মাধ্যমেই হয়, আমার ইচ্ছামতো হয় না। যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন ম্যাচ খেলার আগে। সেহেতু দুটি ম্যাচ খেলার সুযোগ থাকবে, এ ছাড়া প্রস্তুতিটাও ভালো হবে। সে কারণে আসলে এই দুইটা ম্যাচ খেলা। এখানে এর বেশি নাই।'
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। ৩ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম ম্যাচ। সিরিজের ২য় ও ৩য় ম্যাচও এই মাঠে হবে যথাক্রমে ৫ ও ৭ মে।
