পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 মিনিট আগে
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ । অধিনায়ক রস্টন চেজের নেতৃত্বেই মাঠে নামবে ক্যারিবীয়রা, এবং সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন জোমেল ওয়ারিকান।

সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জেতা দলের মূল শক্তিকে ধরে রাখা হয়েছে এই স্কোয়াডে। তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো জাতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন তরুণ বামহাতি অর্থোডক্স স্পিনার জশুয়া বিশপ। এছাড়া ২০২৪ সালের পর আবারও টেস্ট দলে প্রত্যাবর্তন করেছেন ব্যাটার কার্ক ম্যাকেঞ্জি। চোটের কারণে বাদ পড়া ওপেনার জন ক্যাম্পবেলের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

ব্যক্তিগত কারণে এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দলে তারকা ফাস্ট বোলার আলজারি জোসেফ।

ওয়েস্ট ইন্ডিজ দল

রস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, ত্যাগনারায়ণ চন্দ্রপল, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, শাই হোপ, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কার্ক ম্যাকেঞ্জি, কিমো পল, কেমার রোচ, জেডেন সিলস।