কাতার জাতীয় ক্রিকেট দলের হয়ে শ্রীলঙ্কা সফরে দুই প্রবাসী বাংলাদেশি ক্রিকেটার
৯৭ প্রতিবেদক: মো. নাহিদ ইসলাম
প্রকাশ: 2 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
-
2
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে মুক্ত মানসিকতা নিয়ে খেলার আহ্বান অধিনায়ক বাবর আজমের
-
3
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষনা, ফিরলেন ডি কক ও প্রোটোরিয়া
-
4
মোহাম্মদ নবীর বদলি হিসেবে গায়ানা আমাজন ওয়ারিয়র্সে মিরাজ
-
5
টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে শান্তদের সামনে ক্যারিবিয়ান পরীক্ষা, সূচি প্রকাশ বিসিবির
কাতার জাতীয় ক্রিকেট দলের হয়ে শ্রীলঙ্কা সফরে দুই প্রবাসী বাংলাদেশি ক্রিকেটার
কাতার জাতীয় ক্রিকেট দলের হয়ে শ্রীলঙ্কা সফরে দুই প্রবাসী বাংলাদেশি ক্রিকেটার
কাতার জাতীয় ক্রিকেট দলের হয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গেছেন কাতারপ্রবাসী দুই বাংলাদেশি ক্রিকেটার। সিরিজটিতে কাতারের প্রতিপক্ষ শ্রীলঙ্কা 'এ' (ইমার্জিং) দল। এটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সিরিজ নয়; বরং দুই দলের মধ্যকার একটি দ্বিপাক্ষিক প্রতিযোগিতা।
সফরকারী দুই ক্রিকেটার হলেন লক্ষ্মীপুর জেলার মোহাম্মদ ফয়সাল হোসাইন এবং চাঁদপুর জেলার মোহাম্মদ মকবুল আহাম্মেদ।
কাতারের ঘরোয়া ক্রিকেটে টাইটানস ক্রিকেট ক্লাবের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তারা কাতার জাতীয় দলে জায়গা পেয়েছেন এবং বর্তমানে শ্রীলঙ্কা সফরে অংশ নিচ্ছেন।
কাতার জাতীয় দলের জার্সিতে দুই বাংলাদেশি ক্রিকেটারের এই সফর কাতারে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য যেমন গর্বের, তেমনি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্যও আনন্দের খবর। তাদের সফল ও স্মরণীয় শ্রীলঙ্কা সফরের জন্য আন্তরিক শুভকামনা।
