দ্য হানড্রেড নিলামে ২ বাংলাদেশী
-
1
রেনশর ১৯০ রানে অস্ট্রেলিয়ার শক্ত অবস্থান, ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা
-
2
হাসানের হ্যাটট্রিকে প্রথম ইনিংসে বাংলাদেশের লিড
-
3
সোবহানা মোস্তারির ঐতিহাসিক সেঞ্চুরির দিনেও বড় হার বাংলাদেশের, সিরিজ জয় অস্ট্রেলিয়ার
-
4
শিক্ষার্থীদের মাঠমুখী করতে ক্রিকেট সামগ্রী বিতরণ করল জাভেদওমরডটকম
-
5
শান্ত-মুশফিকের ব্যাটে বড় লিডের পথে বাংলাদেশ
দ্য হানড্রেড নিলামে ২ বাংলাদেশী
দ্য হানড্রেড নিলামে ২ বাংলাদেশী
ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ এবার নতুন ধাপে প্রবেশ করছে। ড্রাফটের বদলে প্রথমবারের মতো খেলোয়াড়দের নিলামের মাধ্যমে দলে নেওয়া হবে। এ খেলার জন্য বাংলাদেশ থেকেও দুই তারকা খেলোয়াড় সম্ভাবনার তালিকায় জায়গা করে নিয়েছেন।
আগামী ১২ মার্চ লন্ডনে অনুষ্ঠিত হবে এ নিলাম। গত সপ্তাহে প্রকাশিত ৭১২ পুরুষ ক্রিকেটারের প্রাথমিক তালিকা থেকে চূড়ান্তভাবে ২৪৭ জনকে রাখা হয়েছে। নিলামের প্রথম ধাপে ১০ জন মার্কি খেলোয়াড় বাছাই করা হবে। যদিও এই মার্কি খেলোয়াড়দের মধ্যে কোনো বাংলাদেশি নেই, রিশাদ হোসেনকে রাখা হয়েছে ‘টায়ার-১ স্পিনার’ হিসেবে। মুস্তাফিজুর রহমানের নাম রয়েছে ‘লং-লিস্টে’।
বাংলাদেশি ২৩ ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ রিজার্ভ প্রাইস ১ লাখ পাউন্ডে রাখা হয়েছিল মুস্তাফিজকে। রিশাদ হোসেনের রিজার্ভ প্রাইস ছিল ৭৫ হাজার পাউন্ড। বাকিরা ছিল ৩১ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে। তবে চূড়ান্ত তালিকায় ফিজ ও রিশাদ ছাড়া আর কেউ জায়গা পায়নি। এর আগে হান্ড্রেডের ফ্র্যাঞ্চাইজিগুলো ড্রাফট পদ্ধতিতে খেলোয়াড় নির্বাচন করত, এবার প্রথমবার নিলামের ব্যবস্থা করা হয়েছে।
