টস দুপুর ৩ টায়, আজ খেলা হবে ৪৮ ওভার
-
1
বাংলাদেশ এইচপি দলের রোমাঞ্চকর জয়, নিউজিল্যান্ড এ দলকে ২৩ রানে হারাল বাংলাদেশ
-
2
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের অভিনন্দন জানাল মন্ত্রিসভা
-
3
শেরেবাংলা স্টেডিয়ামে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড বাতিলের খবরটি মিথ্যা- বিসিবি
-
4
টেস্ট ক্রিকেটে শরিফুলের ঐতিহাসিক লাফ, টেস্টের নতুন শীর্ষ বোলার মিচেল স্টার্ক
-
5
দিনুশার লড়াকু শতকে ম্যাচ ড্র, ১-০ ব্যবধানে সিরিজ ভারতের
টস দুপুর ৩ টায়, আজ খেলা হবে ৪৮ ওভার
টস দুপুর ৩ টায়, আজ খেলা হবে ৪৮ ওভার
ভেজা আউটফিল্ডের কারণে বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট শুরু হতে দেরি, চলছে মাঠ শুকানোর কাজ। সবকিছু ঠিক থাকলে বিকাল ৩টা বাজে টস করতে নামবেন দুই দেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শান মাসুদ। সাড়ে ৩টায় রাওয়ালপিন্ডিতে গড়াবে টেস্টের প্রথম বল। আজকের দিনের বাকি অংশে খেলা হবে ৪৮ ওভার।
রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনের প্রায় দুই সেশন বৃষ্টির কারণে নষ্ট হয়েছে। অবশেষে জানা গেল, টস ৩টায়। এর আধঘণ্টা পর অর্থাৎ সাড়ে ৩টায় শুরু হবে খেলা। বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠ পরিদর্শন করে আম্পায়াররা এ সিদ্ধান্ত জানান।
আজকের দিনের বাকি অংশে খেলা হবে ৪৮ ওভার। চা বিরতি শুরু হবে বিকাল ৫:২০ মিনিটে। শেষ সেশনের খেলা শুরু হবে বিকাল ৫:৪০ মিনিটে এবং চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ৪৮ ওভার শেষ করার জন্য খেলা ৩০ মিনিট পর্যন্ত বাড়ানো হবে।
কোন স্পিনার খেলাচ্ছে না পাকিস্তান। উইকেট কেমন হবে তাতে পরিস্কার। বোলিং আক্রমণ পুরোপুরি পেসনির্ভর। রাওয়ালপিন্ডিতে শান মাসুদের নেতৃত্বে চার পেসার নিয়ে মাঠে নামবে স্বাগতিক দল। পেস বান্ধব উইকেট হলেও সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের স্পিনে ভরসা রাখবে বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয় কুঁচকির চোটে এই টেস্টে আগেই ছিটকে গেছেন। তার বদলে একাদশে থাকবেন সাদমান ইসলাম। জাকির হাসানের সঙ্গে ইনিংস ওপেন করবেন তিনি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।
