ওয়েস্ট ইন্ডিজে যে প্রসেস মেনে সফল শেখ মেহেদী
-
1
কুশল ম্যান্ডিসের ব্যাটিং তাণ্ডবে শ্রীলঙ্কার স্বান্তনার জয়, সিরিজ পাকিস্তানের
-
2
জোহানেসবার্গ সুপার কিংসের পেস বোলিং কোচ হচ্ছেন অ্যালান ডোনাল্ড
-
3
৮ উইকেটে হারিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
-
4
ভারতের বিপক্ষে জয় পেয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ
-
5
জেপি ডুমিনির ঝড়ো ইনিংসে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
ওয়েস্ট ইন্ডিজে যে প্রসেস মেনে সফল শেখ মেহেদী
ওয়েস্ট ইন্ডিজে যে প্রসেস মেনে সফল শেখ মেহেদী
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচের জয়ের নায়ক শেখ মেহেদী হাসান। ব্যাট হাতে অপরাজিত ২৬ রান করার পর ৪ ওভার বোলিং করে ১৩ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। নিকোলাস পুরান, রস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার এবং জনসন চার্লসের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে শুরুতেই ধ্বস নামিয়েছিলেন স্বাগতিকদের ইনিংসে।
ম্যাচ সেরা হয়ে ম্যাচের পর নিজের বোলিং নিয়ে মেহেদী বলেন, "আমি সোজা উইকেট বরাবর বল করার চেষ্টা করেছি। প্রসেস ঠিক রাখতে কাজ করছি। আমি এই উইকেটটি উপভোগ করেছি। আমি এর আগে গ্লোবাল সুপার লিগে খেলেছি। যা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে।"
শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও দলের প্রয়োজনে রান করেছেন মেহেদী। শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে ২৯ বলে ৪৯ রানের জুটি গড়েন মেহেদী। ব্যাট হাতে করেন ২৪ বলে অপরাজিত ২৬ রান। তার ইনিংসে ছিলো ২ টি চার ও ১ টি ছক্কা।
শামীমের সাথে জুটি প্রসঙ্গে শেখ মেহেদী বলেন, "শামীম খুব ভালো ইনিংস খেলেছে। তার ইনিংসটি আমাদের দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি শামীমের সাথে জুটি গড়তে যথাসাধ্য চেষ্টা করেছি।"
এই ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্য আগামী ১৮ ডিসেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে টাইগাররা।
