নাসুমের পাওনা পরিশোধ, বিভ্রান্তি দূর করতে সিলেট টাইটান্সের ব্যাখ্যা
-
1
হৃদয়-মোসাদ্দেক-লিটনের ব্যাটে লড়াকু সংগ্রহ, অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের লক্ষ্য
-
2
শরিফুলের ৬ উইকেটেও রক্ষা হলো না, ১ উইকেটে জিতল অস্ট্রেলিয়া
-
3
জুয়াইরিয়ার ঝড়ে রেকর্ড গড়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
-
4
হাঁটুর চোটে দ্বিতীয় টেস্টে নেই রবিনসন, তৃতীয় টেস্টে ফেরার আশা
-
5
রাদারফোর্ড-হোল্ডারের ঝড়ে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ
নাসুমের পাওনা পরিশোধ, বিভ্রান্তি দূর করতে সিলেট টাইটান্সের ব্যাখ্যা
নাসুমের পাওনা পরিশোধ, বিভ্রান্তি দূর করতে সিলেট টাইটান্সের ব্যাখ্যা
ক্রিকেটার নাসুম আহমেদের বকেয়া পাওনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স। সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্লাবটি দাবি করেছে, নাসুমের সব পাওনা ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছে এবং বর্তমানে তার কোনো বকেয়া নেই।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপিএল ২০২৫-২৬ মৌসুমে ‘বি’ ক্যাটাগরিতে চুক্তিবদ্ধ নাসুম আহমেদের মোট পারিশ্রমিক ছিল ৩৫ লাখ টাকা, যার সম্পূর্ণ অর্থ ইতোমধ্যে পরিশোধ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিষয়টি গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে বলেও উল্লেখ করা হয়।
বোনাস ইস্যুতে সিলেট টাইটান্স জানায়, নিলামের আগে খেলোয়াড়ের সঙ্গে মৌখিকভাবে আলোচনা হয়েছিল যে দল চ্যাম্পিয়ন হলে অতিরিক্ত বোনাস দেওয়া হবে। তবে দল শিরোপা জিততে না পারায় সেই বোনাস প্রদানের কোনো আইনি বা চুক্তিগত বাধ্যবাধকতা নেই।
এছাড়া পেমেন্ট পদ্ধতি নিয়েও ব্যাখ্যা দিয়েছে দলটি। তাদের দাবি, নাসুম আহমেদের অনুরোধেই তার প্রাপ্য অর্থ নগদে পরিশোধ করা হয়েছে। টুর্নামেন্ট চলাকালে নিরাপত্তার কারণে অগ্রিম হিসেবে দেওয়া চেকগুলো অন্য খেলোয়াড়রা ফেরত দিলেও নাসুম এখনো তা ফেরত দেননি বলে জানানো হয়। বিসিবি কার্যালয়ে অর্থ গ্রহণের দিন তিনি উপস্থিত ছিলেন না বলেও উল্লেখ করা হয়।
সিলেট টাইটান্স তাদের বিবৃতিতে জানায়, খেলোয়াড়দের প্রাপ্য সম্মান ও পেশাদারিত্ব বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে এ ব্যাখ্যার মাধ্যমে নাসুম আহমেদের পাওনা নিয়ে সকল বিভ্রান্তির অবসান হবে বলেও আশা প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিটি।
