৩৬ বলে সেঞ্চুরিতে টি-টোয়েন্টিতে দ্রুততম হাজার রান সূর্যবংশীর

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 14 সেকেন্ড আগে
৩৬ বলে সেঞ্চুরিতে টি-টোয়েন্টিতে দ্রুততম হাজার রান সূর্যবংশীর

৩৬ বলে সেঞ্চুরিতে টি-টোয়েন্টিতে দ্রুততম হাজার রান সূর্যবংশীর

৩৬ বলে সেঞ্চুরিতে টি-টোয়েন্টিতে দ্রুততম হাজার রান সূর্যবংশীর

১৫ বছর বয়সেই টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে এবং সবচেয়ে কম বল খেলে ১,০০০ রান পূর্ণ করার রেকর্ড এখন তার দখলে।

শনিবার আইপিএলে ৩৬ বলে সেঞ্চুরি হাঁকিয়ে এই কীর্তি গড়েন সূর্যবংশী। মাত্র ৪৭৩ বল খেলেই তিনি টি-টোয়েন্টিতে ১,০০০ রান স্পর্শ করেন। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার মিচেল ওভেনের, যিনি ৫৩৩ বলে এই মাইলফলক ছুঁয়েছিলেন।

নিজের ঝড়ো ইনিংসে সূর্যবংশী মারেন ১২টি ছক্কা ও ৫টি চার। এটি ছিল তার আইপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। আইপিএলের ইতিহাসে এটি তৃতীয় দ্রুততম সেঞ্চুরি ২০১৩ সালে ক্রিস গেইলের ৩০ বলে সেঞ্চুরি এবং গত বছর সূর্যবংশীরই ৩৫ বলে সেঞ্চুরির পর।

ম্যাচ শেষে সূর্যবংশী বলেন, “খুব বেশি কিছু ভাবিনি, বল অনুযায়ী খেলেছি। উইকেট ভালো ছিল, তাই নিজের খেলায় আস্থা রেখেছি। প্রতিপক্ষ বোলারদের নিয়ে ভাবি, কোন শট খেলতে পারি সেগুলো কল্পনা করার চেষ্টা করি।”

এখনও ভারতের জাতীয় দলে অভিষেক না হলেও এবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে আছেন এই কিশোর। এর আগে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১৫ বলে দুটি ফিফটিও করেছেন তিনি।

এই ম্যাচে ৩৭ বলে ১০৩ রান করে আউট হন সূর্যবংশী, যার ওপর ভর করে রাজস্থান তোলে ২২৮/৬। তবে লক্ষ্য তাড়া করে ৯ বল হাতে রেখেই জিতে যায় হায়দরাবাদ। দলের জয়ে বড় ভূমিকা রাখেন ইশান কিশানের ৭৪ ও অভিষেক শর্মার ৫৭ রান।

পয়েন্ট টেবিলে হায়দরাবাদ ও রাজস্থান দুই দলই ১০ পয়েন্ট নিয়ে সমান অবস্থানে আছে। প্লে-অফের লড়াইয়ে তারা পঞ্চম স্থানে থাকা চেন্নাইয়ের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে। আর দিনের অন্য ম্যাচে দিল্লির বিপক্ষে ২৬৫ রান তাড়া করে জিতে শীর্ষে উঠে এসেছে পাঞ্জাব কিংস, তাদের পয়েন্ট এখন ১৩।