সাকিবের ফিফটি হাতছাড়ার দিনে সাভারে জিয়া ঝড়
-
1
জিম্বাবুয়ে টেস্টে নেই লিটন, দলে মাহিদুল
-
2
ভারতের বিপক্ষে সিরিজে টাকারের নেতৃত্বে নতুন চেহারার আয়ারল্যান্ড
-
3
চোটে আয়ারল্যান্ড-ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন নিতিশ রেড্ডি
-
4
ধীরগতির ওভার রেটের শাস্তি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১২ পয়েন্ট হারাল ইংল্যান্ড
-
5
বাংলাদেশের বিপক্ষে টেস্টে নতুন অধিনায়ক, জিম্বাবুয়ের নেতৃত্বে এনগারাভা
সাকিবের ফিফটি হাতছাড়ার দিনে সাভারে জিয়া ঝড়
সাকিবের ফিফটি হাতছাড়ার দিনে সাভারে জিয়া ঝড়
গেল মাসের ২৭ মার্চ, সাভারে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জয়ে অবদান রেখেছিলেন ব্যাটে-বলে। ৬৫ বলে ৫৩ রান ও ১৪ রান খরচে ২ উইকেট। সাকিব হয়েছিলেন ম্যাচসেরা।
এক মাসের বেশি সময় পরে আজ (৩০ এপ্রিল) সাভারে আবার ডিপিএল (ঢাকা প্রিমিয়ার লিগ) এ মাঠে নামেন সাকিব। সুপার লিগে আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে দাপট দেখানো শুরু করলেও শেষটা মন মত করতে পারেননি।
৫৬ বল স্থায়ী ইনিংসে ২ টি চার ও ৩ টি ছক্কা। ফিফটি থেকে ১ রান দূরে থাকতে আউট হন তানজিম হাসান সাকিবের বলে, ক্যাচ দেন সাব্বির হোসেনকে।
সাকিবের ফিফটি হাতছাড়া করার দিনে ৪০ এর ঘরে গিয়ে আউট হয়েছেন সৈকত আলি ও নুরুল হাসান সোহান। দুজনই সাজঘরে ফিরেছেন ৪১ রান করে।
তবে নয় নম্বরে ব্যাট করতে নেমে ঝড়ো ব্যাটিং করে ফিফটি তুলে নিয়েছেন জিয়াউর রহমান। ৫৮ বলে ৬ চার ও ৮ ছক্কায় ৮৫ রান করে আউট হন তিনি। তাঁর এই ইনিংসেই ৫০ ওভারে ২৬৭ রান স্কোরবোর্ডে জমা করতে পারে শেখ জামাল। ৯ম উইকেটে রিপন মন্ডলকে নিয়ে জিয়াউর রহমান যোগ করেন ৮২ রান।
