লঙ্কা টি-টেন মাতাতে গেলেন সাব্বির রহমান
-
1
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে ভারত
-
2
ম্যাকাই ইতিহাস ছুঁলো অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট, বিক্রি হয়ে গেছে প্রথম দিনের সব টিকিট
-
3
বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট, বাদ পড়লেন ওয়েদারাল্ড, দলে রেনশ
-
4
ডারউইনে ইতিহাস গড়ার পর বিশ্বকাপ জয়ের বড় স্বপ্নে বিভোর হাসান মাহমুদ
-
5
গল টেস্টে শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়ে ভারতের জয়
লঙ্কা টি-টেন মাতাতে গেলেন সাব্বির রহমান
লঙ্কা টি-টেন মাতাতে গেলেন সাব্বির রহমান
আসন্ন লঙ্কা টি-টেন লিগ মাতাতে যাচ্ছেন আরও এক বাংলাদেশি ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ১০ ওভারের এই ক্রিকেট টুর্নামেন্টে হাম্বানটোটা বাংলা টাইগার্সের হয়ে খেলবেন সাব্বির রহমান। এছাড়া রনি তালুকদার যুক্ত হয়েছেন কলম্বো জাগুয়ার্স দলে।
লঙ্কা টি-টেন সুপার লিগের উদ্বোধনী সংস্করণে সাকিব আল হাসান, সৌম্য সরকার, রনি তালুকদারের পর দল পেলেন সাব্বির রহমান। তারকা অলরাউন্ডার সাকিবকে অবশ্য সরাসরি চুক্তি ড্রাফটের আগেই দলে যুক্ত করে গল মারভেলস ফ্র্যাঞ্চাইজি। এরপর প্লেয়ার্স ড্রাফট থেকে সৌম্যকে কিনে নেয় হাম্বানটোটা বাংলা টাইগার্স।
কিন্তু জাতীয় দলের অ্যাসাইনমেন্টে ব্যস্ত থাকায় সৌম্য মিস করবেন এই টুর্নামেন্ট। ফলে হাম্বানটোটা বাংলা টাইগার্স ফ্র্যাঞ্চাইজি এবার দলে যুক্ত করে সাব্বির রহমানকে। লঙ্কা টি-টেনে খেলার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন সাব্বির।
হাম্বানটোটা দলে সাব্বির সতীর্থ হিসেবে পাবেন দাসুন শানাকা, ইফতিখার আহমেদ, হযরতউল্লাহ জাজাই, কুশল পেরেরা, মোহাম্মদ শাহজাদকে। আগামীকাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলা টাইগার্স, সাব্বিরদের প্রতিপক্ষ জাফনা টাইটান্স।
আগামীকাল ১১ ডিসেম্বর শুরু হবে ছোট্ট সংস্করণের টুর্নামেন্টটি। ফাইনাল দিয়ে শেষ হবে ১৯ ডিসেম্বর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে, ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।
