বাদ রশিদ খান, আফগানিস্তান টি-টোয়েন্টি দলে নতুন অধিনায়ক ইব্রাহিম জাদরান
বাদ রশিদ খান, আফগানিস্তান টি-টোয়েন্টি দলে নতুন অধিনায়ক ইব্রাহিম জাদরান
বাদ রশিদ খান, আফগানিস্তান টি-টোয়েন্টি দলে নতুন অধিনায়ক ইব্রাহিম জাদরান
টি–টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর নেতৃত্বে পরিবর্তন এনেছে আফগানিস্তান। উদ্বোধনী ব্যাটার ইব্রাহিম জাদরানকে টি–টোয়েন্টি আন্তর্জাতিক দলের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB)। বৃহস্পতিবার (৫ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের স্কোয়াড ঘোষণার সময় এ সিদ্ধান্ত জানানো হয়।
বিশ্বকাপে সুপার এইটে উঠতে না পারার পর থেকেই নেতৃত্ব নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত রশিদ খানের পরিবর্তে দায়িত্ব দেওয়া হলো সাবেক সহ-অধিনায়ক জাদরানকে। সিরিজ শুরুর ঠিক এক সপ্তাহ আগে এই পরিবর্তন আনল বোর্ড।
দল গঠনে বেশ কিছু পরিবর্তনও এসেছে। সাম্প্রতিক বিশ্বকাপ দলে থাকা ফজলহক ফারুকি, গুলবাদিন নাইব ও মোহাম্মদ ইশাক—তিনজনকেই টি–টোয়েন্টি ও ওয়ানডে দুই স্কোয়াড থেকেই বাদ দেওয়া হয়েছে।
টি–টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন টপ অর্ডার উইকেটরক্ষক ব্যাটার নূর রহমান, বাঁহাতি স্পিন অলরাউন্ডার শরাফউদ্দিন আশরাফ ও বাঁহাতি পেসার ফারিদ আহমদ। ফারিদ আহমদ মালিক ওয়ানডে দলেও ফিরেছেন।
টি–টোয়েন্টি বিশ্বকাপে চার ম্যাচের তিনটিতে খেলা জিয়া উর রহমান শরিফি প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন।
শারজাহ ও দুবাইয়ে সিরিজটি আয়োজনের কথা থাকলেও উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি নিয়ে নজর রাখছে ACB। বোর্ড জানিয়েছে, নির্ধারিত সূচি ও ভেন্যু অনুযায়ী সিরিজ আয়োজনের প্রাথমিক পরিকল্পনা থাকলেও প্রয়োজন হলে বিকল্প ভেন্যু ও সূচি বিবেচনা করা হবে।
তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ১৩, ১৫ ও ১৭ মার্চ। এরপর ২০, ২২ ও ২৫ মার্চ অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
টি–টোয়েন্টি স্কোয়াড:
ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), নুর রহমান (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, দারবিশ রাসুলি, শহিদুল্লাহ কামাল, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, শরাফউদ্দিন আশরাফ, রশিদ খান, নুর আহমেদ, মুজিব উর রহমান, জিয়া উর রহমান শরিফি, ফারিদ আহমেদ মালিক ও আবদুল্লাহ আহমদজাই।
