আইপিএলে ৬ ক্রিকেটারকে রিটেইন করল রাজস্থান রয়্যালস
-
1
গ্লোবাল সুপার লিগে ইমনের মাঝারি ইনিংসের পরও ৫৩ রানে হারলো লাহোর কালান্দার্স
-
2
বৈভব সূর্যবংশীর তাণ্ডবে জিম্বাবুয়েকে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত
-
3
সোহানের ঝোড়ো ইনিংসের পর গালের বড় জয়
-
4
দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল, ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে
-
5
অস্ট্রেলিয়া সিরিজের আগে নাহিদকে খেলানো কেন জরুরি ছিল, ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
আইপিএলে ৬ ক্রিকেটারকে রিটেইন করল রাজস্থান রয়্যালস
আইপিএলে ৬ ক্রিকেটারকে রিটেইন করল রাজস্থান রয়্যালস
আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এর প্রথম আসর ২০০৮ এর চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। ২০২৫ আইপিএল আসর সামনে রেখে শিরোপাতে চোখ রেখে ৬ ক্রিকেটারকে রিটেইন করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
৫ ভারতীয় ও ১ ওভারসিজ ক্রিকেটারকে দলে রিটেইন করেছে রাজস্থান রয়্যালস। সাঞ্জু স্যামসন, যশস্বী জয়সাওয়াল, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, সন্দ্বীপ শর্মার সাথে ওভারসিজ শিমরন হেটমেয়ার।
সমান ১৮ কোটি ভারতীয় রুপি করে খরচ করে সাঞ্জু স্যামসন ও যশস্বী জয়সাওয়ালকে রিটেইন করেছে রাজস্থান। সমান ১৪ কোটি রুপি করে খরচ হয়েছে রিয়ান পরাগ ও ধ্রুব জুরেলকে নিতে। ১১ কোটি রুপি শিমরন হেটমেয়ার ও ৪ কোটি রুপি সন্দ্বীপ শর্মাকে রিটেইন করতে খরচ করতে হয়েছে।
রিটেনশনে ৭৯ কোটি রুপি খরচ করা রাজস্থান রয়্যালসের পার্সে অবশিষ্ট আছে ৪১ কোটি রুপি। আইপিএল নিলামে তাঁরা রাইট টু ম্যাচ (আরটিএম) এর সুবিধা পাবেনা ১ টিও।
গেলবার রাজস্থান রয়্যালসের শিবিরে থাকা যুজবেন্দ্র চাহাল, জস বাটলার, রবিচন্দ্রন অশ্বিনদের রিটেইন করার জন্য বিবেচনা করেনি রাজস্থান রয়্যালস।
আইপিএল ২০২৫ নিলামে বোলারদের দিকে নজর থাকবে রাজস্থান রয়্যালসের। কারণ রিটেনশনে ৪ ব্যাটার ও ১ বোলার নিয়েছে তাঁরা।
রাজস্থান রয়্যালসের রিটেইন করা ক্রিকেটার-
সাঞ্জু স্যামসন (১৮ কোটি), যশস্বী জয়সাওয়াল (১৮ কোটি), রিয়ান পরাগ (১৪ কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), শিমরন হেটমেয়ার (১১ কোটি) ও স্বন্দ্বীপ শর্মা (৪ কোটি)।
