সিরিজ জয়ের মিশনে এগিয়ে বাংলাদেশ
-
1
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের অভিনন্দন জানাল মন্ত্রিসভা
-
2
বাংলাদেশ এইচপি দলের রোমাঞ্চকর জয়, নিউজিল্যান্ড এ দলকে ২৩ রানে হারাল বাংলাদেশ
-
3
শেরেবাংলা স্টেডিয়ামে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড বাতিলের খবরটি মিথ্যা- বিসিবি
-
4
টেস্ট ক্রিকেটে শরিফুলের ঐতিহাসিক লাফ, টেস্টের নতুন শীর্ষ বোলার মিচেল স্টার্ক
-
5
দিনুশার লড়াকু শতকে ম্যাচ ড্র, ১-০ ব্যবধানে সিরিজ ভারতের
সিরিজ জয়ের মিশনে এগিয়ে বাংলাদেশ
সিরিজ জয়ের মিশনে এগিয়ে বাংলাদেশ
চা বিরতির পর মাত্র এক ওভার হওয়ার পরই মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে প্রায় দুই ঘণ্টা আগেই বন্ধ হয়ে যায় দিনের খেলা। বাংলাদেশের দুই ওপেনারের শেষবেলার রোমাঞ্চ মাটি করে দিল আলোকস্বল্পতা। তবে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেই কাল টার্গেটের বাকি ১৪৩ রান টপকাতে নামবে বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১০:৪৫ মিনিটে শুরু হবে ম্যাচের শেষদিনের খেলা।
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ইনিংসে ৭ ওভারে বাংলাদেশের রান যখন বিনা উইকেটে ৪২, আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। বাংলাদেশের দুই ওপেনারের রোমাঞ্চে যেন হঠাৎ জল ঠেলে দিয়েছে আলোর স্বল্পতা। দিনের খেলা তখনও প্রায় ৪৬ ওভারের মতো বাকি ছিল। আলোকস্বল্পতার কারণে এদিন আর খেলা মাঠে গড়ায়নি।
ম্যাচ জিততে বাংলাদেশের দরকার আর ১৪৩ রান। হাতে বাকি এক দিন ও পুরো ১০ উইকেট। জাকির হাসান ও সাদমান ইসলামের ওপেনিং জুটি সফরকারীদের দেখাচ্ছে বড় স্বপ্ন। এদিন শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করে যান জাকির। ২৩ বলের ৩১ রান নিয়ে আছেন অপরাজিত, তার সঙ্গী সাদমানের রান ৯।
এর আগে হাসান মাহমুদ-নাহিদ রানার পেস আগুনে পুড়ে ছাই হয়ে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস থামে কেবল ১৭২ রানে। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখান পেসাররা। রিজওয়ান আর সালমান বাদে কেউই বাংলাদেশি বোলারদের সত্যিকার অর্থে চ্যালেঞ্জ জানাতে পারেনি। দ্বিতীয় ইনিংসের পাকিস্তানের হারানো ১০ উইকেটের সবটিই যায় পেসারদের দখলে।
হাসানের ফাইফার পূর্ণ হলেও নাহিদ রানাকে ৪ উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। বাকি ১ উইকেটও পেসারের দখলেই, যা সকালের সেশনের শুরুতেই নেন তাসকিন আহমেদ। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মত টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়ার খুব কাছে নাজমুল হোসেন শান্তর দল।
