পাকিস্তানের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ, ১ ভেন্যুতে ৩ টি-টোয়েন্টি
-
1
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ স্বীকার করলেন ডেভিড ওয়ার্নার
-
2
হেটমায়ারের বীরত্বে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের, ৩-২ ব্যবধানে সিরিজ নিউজিল্যান্ডের
-
3
এলপিএলে সাকিবের কার্যকর ক্যামিও, ৫ রানের শ্বাসরুদ্ধকর জয় পেল জাফনা কিংস
-
4
পাঁচ বছর পর সেরা ১০-এ জো রুট, কোহলির আরও কাছে রোহিত
-
5
আফগানিস্তানের ওয়ানডে-টেস্ট অধিনায়ক রাহমাত শাহ, সহ-অধিনায়ক গুরবাজ
পাকিস্তানের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ, ১ ভেন্যুতে ৩ টি-টোয়েন্টি
পাকিস্তানের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ, ১ ভেন্যুতে ৩ টি-টোয়েন্টি
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মাসের মাঝপথে বাংলাদেশ সফরে যাবে পাকিস্তান, খেলবে ৩ টি টি-টোয়েন্টি।
এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পাকিস্তানের বাংলাদেশ সফরের কথা নিশ্চিত করে বিসিবি। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
১৬ জুলাই ঢাকায় পৌঁছাবে পাকিস্তান টি-টোয়েন্টি দল। ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুরে হবে ৩ টি-টোয়েন্টি, সবকটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬ টায়।
টি-টোয়েন্টি সিরিজ শেষে ২৫ জুলাই পাকিস্তানের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবে পাকিস্তান।
পাকিস্তানের বাংলাদেশ সফরের সূচি-
পাকিস্তান বাংলাদেশে পৌঁছাবে- ১৬ জুলাই
১ম টি-টোয়েন্টি- ২০ জুলাই, মিরপুর, ৬ টা
২য় টি-টোয়েন্টি- ২২ জুলাই, মিরপুর, ৬ টা
৩য় টি-টোয়েন্টি- ২৪ জুলাই, মিরপুর, ৬ টা
পাকিস্তান বাংলাদেশ ত্যাগ করবে- ২৫ জুলাই।
